1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে

নিজস্র প্রতিনিধি:
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লার উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সূর্য উদয়ের সাথে সাথে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ শামছুল ইসলাম জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। জাতীয় পতাকা উত্তোলন শেষে শিক্ষাবোর্ডের মসজিদের ইমাম জনাব মাঝহারুল ইসলাম শহিদদের আত্মার মাগফেরাতের উদ্দেশ্যে দোয়া পরিচালনা করেন। সকাল ৭.০০ টায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল কর্মকর্তা-কর্মচারী বোর্ড আঙ্গিনা হতে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ শামছুল ইসলাম ও সচিব প্রফেসর খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান-এর নেতৃত্বে র‌্যালি সহকারে কুমিল্লা কেন্দ্রীয় শহিদমিনারে উপস্থিত হয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। সকাল ৭.৩০ টায় বোর্ডের সকল কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে বোর্ড মিলনায়তনে মহান একুশে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বোর্ডের উপ-সচিব (প্রশাসন) জনাব এ.কে.এম সাহাব উদ্দিন এর সভাপতিত্বে এবং বোর্ডের নিরাপত্তা কর্মকর্তা জনাব কেয়া রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর মোঃ শামছুল ইসলাম, চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান, সচিব, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা। এ সময় প্রবন্ধ উপস্থাপন করেন জনাব সালাউদ্দিন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা, কবিতা আবৃত্তি করেন জনাব সুমন রায়, সহকারী প্রোগ্রামার ও চেয়ারম্যান মহোদয়ের একান্ত সচিব। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বোর্ডের বিদ্যালয় পরিদর্শক জনাব রীতা চক্রবর্ত্তী, উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) জনাব মোহাম্মদ শাহজাহান, কর্মচারী সমিতির সভাপতি জনাব মো: সিরাজুল ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব মোঃ সাহাব উদ্দিন প্রমুখ। বাদ জুমা বোর্ড জামে মসজিদে সকল ভাষা শহিদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD