1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

লাকসামে বিএনপি মহাসচিবের জনসভা সফল করতে মনোহরগঞ্জে আনন্দ র‌্যালী

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৮৩ বার পড়া হয়েছে

লাকসাম প্রতিনিধি:
লাকসামে বিএনপি মহাসচিবের জনসভা সফল করতে মনোহরগঞ্জে আনন্দ র‌্যালী ,রাষ্ট্র সংস্কারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আগামী ২০ফেব্রুয়ারী কুমিল্লার লাকসামে বিএনপির উদ্যোগে জনসভার আয়োজন করা হয়েছে। উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলের মহাসচিবের আগমনে ও লাকসামে বিএনপি’র জনসভা কে সফল করার লক্ষে মঙ্গলবার (১৭ফেব্রুয়ারী) বিকাল ৪টায় লাকসাম মনোহরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য কর্নেল(অব:)এম আনোয়ারুল আজিমের নির্দেশে মনোহরগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ইলিয়াস পাটোয়ারী।
বিশেষ অতিথি ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইউসুফ ভূঁইয়া,বিএনপি নেতা মাষ্টার শাহজাহান, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার,যুবনেতা জাহাঙ্গীর আলম,ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মঞ্জুরুল ইসলাম।
উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক মোঃ শাহ পরান,উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন আলম সবুজ, সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম মেহেদী,সাবেক ছাত্রনেতা হাসান পাটোয়ারী,আরিফুর রহমান,মনির হোসেন,ওমর ফারুক জিসান,ইসমাইল হোসেন,সাকির আহম্মেদ যুবদল নেতা সফিক পাঠান, মোঃ সোহাগ, রবিউল হোসেন,খোরশেদ আলম, হুমায়ুন কবির, মহসিন, শ্রমিক দল নেতা লোকমান হোসেন, হৃদয়, মাসুদ, মোতালেব, কৃষক দল নেতা সেকান্দার প্রমুখ।
আনন্দ র‌্যালিটি মনোহরগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে কলেজ মাঠে এসে সমাপ্তি হয়

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD