1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

কুমিল্লায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেলকে গ্রেপ্তার

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৫৫ বার পড়া হয়েছে

মমিনুর রহমান বুলবুল, কুমিল্লা
ডেভিল হ্যান্ট অভিযানে কুমিল্লায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেলকে গ্রেপ্তার করেছে দেবিদ্বার থানা পুলিশ। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ।
এর আগে সোমবার দিবাগত রাত দেড়টায় তার নিজ এলাকা দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের ব্রাহ্মণখাড়া থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার সাইফুল ইসলাম রুবেল (২৮) ওই গ্রামের সফিকুল ইসলামের ছেলে এবং দেবিদ্বারের সাবেক সংসদ সদস্য মো.আবুল কালাম আজাদের একান্ত ঘনিষ্ট সহচর বলে পরিচিত।
পুলিশ জানায়, সাইফুল ইসলাম রুবেল গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেবিদ্বার পৌর এলাকার স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রাজ্জাক রুবেল ও পৌরসভার ভিংলাবাড়ি এলাকার সাব্বির হোসেন হত্যাসহ এজহার নামীয় একাধিক মামলার আসামী। এছাড়াও তার বিরুদ্ধে একই দিনে আবু বকর নামে এক শিক্ষার্থীকে পিঠিয়ে হত্যাচেষ্টা মামলাও রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। সাইফুল ইসলাম রুবেল প্রথমে দেবিদ্বারের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের একান্ত সহকারী (পিএস) ছিলেন। পরে আবুল কালাম আজাদ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর রুবেলকে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে বসান।
জানা গেছে, গত ৫ আগষ্ট শেখ হাসিনার পতনের পর থেকে সাইফুল ইসলাম রুবেল পলাতক ছিলেন। এরপর তিনি তার ব্যক্তিগত ফেসবুক থেকে বিভিন্ন সময়ে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সমন্বয়ক ও ড. মোহাম্মদ ইউনুসসহ অন্তবর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টাদের নিয়ে অপপ্রচার ও গুজব ছড়ানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, সাইফুল ইসলাম রুবেল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কুমিল্লা উত্তর জেলা সাধারণ সম্পাদক। তাকে নিরাপত্তা জনিত কারণে ডিবি হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে দুটি হত্যাসহ তিনটি মামলা রয়েছে। আজ মঙ্গলবার সকালে তাকে কুমিল্লা আদালতে সোপর্দের মাধ্যমে ১০ দিনের রিমাণ্ডের আবেদন করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD