1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

দেবিদ্বারে নৌকা ও ঈগল প্রতীকের দুই সমর্থককে ১ লক্ষ টাকা জরিমানা

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৩ বার পড়া হয়েছে

মমিনুর রহমান বুলবুল,দেবিদ্বার:
কুমিল্লার দেবিদ্বারে আচরণবিধি ভঙ্গের দায়ে নৌকা ও ঈগলের দুই সমর্থকে এক লক্ষ টাকা জরিমানা করা
হয়েছে। দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল ইসলাম বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার
দিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ অর্থদÐ দেন।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় দেবিদ্বার উপজেলার বল্লভপুর বাজারে নৌকা সমর্থক সাবেক ইউপি
চেয়ারম্যান আবদুল হাকিম খান ও ঈগল মার্কার সমর্থক সাইফুল ইসলাম বেপারীর মধ্যে কথা কাটাকাটি হয়।
খবর পেয়ে নৌকার প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুলের সমর্থক মো. হালিম মুন্সী ১৫/২০জন কর্মী-সমর্থক নিয়ে
ঘটনাস্থলে উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল ইসলাম রাত ৯টার দিকে একদল পুলিশ নিয়ে
ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই পক্ষের লোকজনকে সরিয়ে দেন। পরে নৌকার সমর্থক মো. আবদুল হালিম মুন্সি ও
ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থক মো. সাইফুল ইসলামকে ৫০ হাজার টাকা করে ১লক্ষ টাকা জরিমানা করে
ভ্রাম্যমান আদালত।
দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন, দুই পক্ষের মধ্যে উত্তেজনা
ছড়িয়ে শান্তি শৃংখলা বিনষ্ট ও নির্বাচনী আচরণবিধি লংঘনের দায়ে দুই প্রার্থীর সমর্থককে ৫০ হাজার টাকা
করে মোট ১ লক্ষ টাকা অর্থদÐ করা হয়েছে এবং উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকদের নির্বাচনী আচরণবিধি
মেনে চলার নির্দেশ দেওয়া হয় এবং সতর্ক করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD