
মমিনুর রহমান বুলবুল
জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন। আমি আপনাদের ভোটে আগে দুইবার বার নির্বাচিত করেছেন । আমার বাবাও আপনাদের সেবা করেছেন, সেই ধারাবাহিকতায় আমিও আপনাদের সেবা করতে চাই, এবার আপনাদের রায় নিয়ে তৃতীয় বারের মতো এমপি নির্বাচিত হবো ইনশাআল্লাহ। আমি আপনাদের কারো সন্তান কারো ভাই ,আপনাদের সাথে থাকতে চাই
আমি একবার স্বতন্ত্র এমপি ২য় বার দলীয় এমপি আপনারা নির্বাচিত করেছেন, স্বতন্ত্র এমপি হিসাবে দলীয় বরাদ্ধ পাই নাই, দ্বিতীয় বারে দলীয় এমপি হিসাবে আমি দেবিদ্বারের উন্নয়নে প্রানপন চেষ্টা করেছি, অবহেলিত দেবিদ্বারকে ব্যাপক উন্নয়ন করেছি, স্কুল কলেজ মাদ্রাসা ভুমিহীনদের জায়গা ও গৃহনিন্মান, শতভাগ বিদ্যুৎয়ান,
তবে রাস্তাঘাটে তেমনটি হয়নি, বাকী অসমাপ্ত কাজ রাস্তা ঘাট আরো উন্নয়ন প্রয়োজন ।দেবিদ্বারকে মাদকমুক্ত করেছিলাম, এখন আবার মাদক সন্ত্রাস মাথা চারা দিয়ে উঠেছে ।আমি সেইগুলো নিমূল করবো, বর্তমান এমপি ও নৌকার প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল, তার নির্বাচনী এলাকায় রাজামেহার ইউনিয়নে প্রচারনায় পথসভায় গতকাল শনিবার বিকালে রাজামেহার কলেজ মাঠ আয়োজিত একটি উঠান বৈঠকে এসব কথা বলেন,
তিনি আরো বলেন,আওয়ামী লীগের ক্ষমতামলে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে। পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল সহ বড় বড় উন্নয়ন প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে সুসম্পন্ন হয়েছে। তিনি আগামীর স্মাট বাংলাদেশ বিনির্মাণে আবারো নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান ।
রাজামেহার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তব্যে তিনি আরও বলেন, দেবিদ্বারে এমন কোন গ্রাম নেই যেখানে দুই কোটি টাকা উন্নয়ন হয়নি। যদি ভবন না হয়ে থাকে রাস্তা হয়েছে, রাস্তা না হয়ে থাকলে কালর্ভাট, ব্রীজ হয়েছে, কোন না কোন উন্নয়ন হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী কারণে এত উন্নয়ন করা সম্ভব হয়েছে। উন্নয়ন প্রকল্প একটি চলমান প্রক্রিয়া। এই চলমান প্রক্রিয়াকে অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারি নৌকা প্রতিকে ভোট দেওয়ার অনুরোধ জানাচ্ছি।