1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

হোমনায় ‘তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে’ চাচা খুন

আতিকুর রহমান হোমনা
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ২১২ বার পড়া হয়েছে

আতিকুর রহমান (হোমনা) কুমিল্লা।
কুমিল্লার হোমনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে
‘ভাতিজার ইটের আঘাতে চাচার মৃত্যু হয়েছে।
সোমবার ২৫ ডিসেম্বর ভোরে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের মাধবপুর গ্রামের প্রয়াত তোফাজ্জল হোসেনের ছেলে মো. ওসমান গনি(৭০) ফজর নামাজ পড়ে ঘরের বারান্দায় বসা ছিল। এ সময় তাঁরই চাচাতো ভাইয়ের ছেলে মহিউদ্দিন(৩৫) এর কয়েকটি মুরগী ওসমান গনির ঘরে ঢুকে। এতে ওসমান গনি বাধা দিলে মহিউদ্দিন এসে তাঁর সাথে তর্কে জড়িয়ে পড়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মহিউদ্দিন ওসমান গনিকে কিল ঘুষি মেরে ইট দিয়ে আঘাত করে মাটিতে ফেলে দেয়। পরে আহত অবস্থায় ওসমান গনিকে হোমনা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।

নিহত ওসমান গনির ছোট ভাই মো. ইউনুস মিয়া বলেন, সোমবার ২৫ ডিসেম্বর ভোরে ঘরে মুরগী যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে তাঁর চাচাতো ভাই আবুল হোসেনের ছেলে( ভাতিজা) মহিউদ্দিন (৩৫) আমার ভাই ওসমান গনি(৭০) কে মারধর করে মাথায় ইট দিয়ে আঘাত করে। আহত অবস্থায় হোমনা সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। মহিউদ্দিনের ইটের আঘাতেই আমার ভাইয়ের মৃত্যু হয়েছে। আমি এ হত্যাকান্ডের বিচার চাই।
ঘাতক মহিউদ্দিনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে জনগন।

এ বিষয়ে হোমনা থানার ওসি মো. জয়নাল আবেদীন বলেন, সোমবার(২৫ ডিসেম্বর) ভোরে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আসামী মহিউদ্দিন পুলিশী হেফাজতে রয়েছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD