1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

কুমিল্লা-৬ সদর আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি’র নির্বাচন পরিচালনা কমিটি গঠন

নাছিমা বেগম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ২১৫ বার পড়া হয়েছে

নাছিমা বেগম,কুমিল্লা সিটি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ সদর আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি’র নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপিকে প্রধান উপদেষ্টা করে ২৯ সদস্যের উপদেষ্টা পরিষদ এবং কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাতকে আহবায়ক করে ২৫১ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক হচ্ছেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমিল্লা দোকান মালিক সমিতি ফেডারেশনের সাধারণ সম্পাদক মো: আতিক উল্লাহ খোকন ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ নুরুর রহমান। এছাড়া উপদেষ্টা পরিষদ ও নির্বাচন পরিচালনা কমিটিতে কুমিল্লার বিশিষ্ট শিক্ষাবিদ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, চিকিৎসক,ব্যবসায়ী,প্রবাসী,নারী নেত্রী,এনজিও প্রতিনিধি, ইমামদের প্রতিনিধি ,পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতি সংগঠনের প্রতিনিধি সহ সকল পেশার প্রতিনিধিদের অন্তরভুক্ত করা হয়েছে। রবিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় মহানগর আওয়ামী লীগ কার্যলয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদ সহ পরিচালান কমিটির নাম ঘোষনা করেন কুমিল্লা-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি। এসময় উপস্থিত অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিপুল করতালির মাধ্যমে তাদেরকে সমর্থন ও স্বাগত জানানো হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD