
মমিনুর রহমান বুলবুল:
র্যালি, আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় কুমিল্লার দেবিদ্বার মুক্ত দিবস পালিত হয়েছে।
দিনটি উপলক্ষ্যে সোমবার সকালে ৭১ এর শহিদদের প্রতি শ্রদ্ধা জনিয়ে বঙ্গবন্ধু ম্যুরাল, স্বাধীনতা স্তম্ভ ও গণকবরে পুষ্পস্তবক অর্পণ করেন দেবিদ্বার উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন।
সকাল সাড়ে ১১ টায় দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার সভাপতিত্বে সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, কুমিল্লা ৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, দেবিদ্বার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম ওমানী, পৌর মেয়র সাইফুল ইসলাম শামীম, দেবিদ্বার থানা অফিসার ইনচার্জ মোঃ নয়ন মিয়া, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, দেবিদ্বার উপজেলা উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা এবিএম আতিকুর রহমান বাশার প্রমূখ।
০৪-১২-২৩ ইং।