1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

দেবিদ্বারে একরাতে ১০ বাড়িতে সিঁধ কেটে চুরি

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ২০৩ বার পড়া হয়েছে

মমিনুর রহমান বুলবুল,দেবিদ্বার:
কুমিল্লার দেবিদ্বারে এক রাতে অন্ততঃ ১০টি বাড়িতে সিঁধ কেটে চুরির ঘটনা ঘটেছে। রোববার (২৩ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা রাখাল নাহার বাড়ি, মাস্টার বাড়ি ও বারৈপাড়ায় এসব চুরির ঘটনা ঘটে। একই সঙ্গে ১০টি বাড়িতে চুরির ঘটনায় গ্রামবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় দেবিদ্বার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ক্ষতিগ্রস্থ লোকজন ও স্থানীয়রা জানান, সংঘবদ্ধ চোর চক্র হোসেনপুর গ্রামের অসিত চন্দ্র ধর, সজিব চন্দ্র ধর, মুক্তিযোদ্ধা রাখাল নাহা, যাদব কর, রতন দাস, রোজিনা আক্তার, জোসনা রানী দাসের বাড়িসহ অন্তত ১০টি বাড়িতে সিঁধ কেটে চুরি করেছে। এসময় চোরচক্রটি ঘরে ঢুকে নগদ টাকা-পয়সা, দামি পোশাক, আসবাব ও কাগজপত্র নিয়ে যায়।
ক্ষতিগ্রস্থ অসিত চন্দ্র দাস, ঝরনা রানী দত্ত, জোসনা রানী দাস বলেন, সকালে ঘুম থেকে উঠে দেখি সিঁধ কেটে ঘরে ঢুকে মূল্যবান স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল, গ্যাসের সিলিন্ডার, চাউল এমন কি ঠাকুর ঘরের সামান্য প্রণামীর টাকাও নিয়ে গেছে সিঁধেল চোরেরা। তাদের দাবি প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে চোর চক্র। তারা আরও বলেন, রাতে একই কৌশলে পুরো গ্রামে চুরির ঘটনায় গ্রামবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে। ক্ষতিগ্রস্তদের অনেকেই ক্ষুদ্র কৃষক ও পানচাষী।
এবিষয়ে জানতে চাইলে জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যন মো. জাহিদ আলম বলেন, হোসেনপুর গ্রামের ৮-১০ টি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে বলে স্থানীয় মেম্বার জয়নাল আবেদিনের মাধ্যমে জানতে পেরেছি। বিষয়টি আমি থানা পুলিশকে জানিয়েছি। পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিবেন বলে আমাকে জানিয়েছেন।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নয়ন মিয়া বলেন, সিঁধ কেটে চুরির ঘটনা পরিদর্শনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে সন্ধ্যা পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবো। চুরি রোধে এলাকায় টহল আরও জোরদার করা হবে।

তারিখ- ০৪-১২-২৩

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD