
মমিনুর রহমান বুলবুল দেবিদ্বার:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লার দেবিদ্বারে ১০ জনের মনোনয়নপত্র দাখিল। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল দেবিদ্বার উপজেলা সহকারী রিটারিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতান নিকট মনোনয়ন পত্র দাখিল করেন। এবং কুমিল্লার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমানের কাছে মনোনয়নপত্র দাখিল করেন স্বতন্ত্র প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, স্বতন্ত্র প্রার্থী ডাঃ ফেরদাউস খন্দার, কৃষক শ্রমিক জনতা লীগ থেকে সাদিয়া সাবা।
এছাড়াও অন্যান্য দল তৃণমূল বিএনপি থেকে মোঃ মাহবুবুল আলম, বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিএফটি) থেকে মোঃ আজহারুল করিম মুন্সী, বাংলাদেশ সুপ্রীম পার্টি (বিএসপি) থেকে মোঃ শফিউল বাদশা, ন্যশনাল পিপলস পার্টি(এমপিপি) থেকে মোঃ ইকরাম হোসেন, বাংলাদেশ ইসলামী ঐক্য ফ্রন্ট থেকে শিমুল হোসেন ও বাংলাদেশ ইসলামী ঐক্যজোট থেকে মোঃ রফিক উল্লাহ সাদী. দেবিদ্বার উপজেলা সহকারী রিটারিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতান নিকট মনোনয়ন পত্র দাখিল করেন।
দেবিদ্বার উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচার ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে। ভোট গ্রহণ করা হবে ৭ জানুয়ারি।
এ উপজেলায় মোট ভোটার আছে ৩ লক্ষ ৭৪ হাজার ৫২৬জন। এর মধ্যে পুরুষ ভোটার ১লক্ষ ৯৪ হাজার ২৭৬ এবং নারী ভোটার সংখ্যা ১ লক্ষ ৮০ হাজার ২৫০জন। মোট ভোট কেন্দ্র ১১৪ টি।