1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

দেবিদ্বারে লাশবাহী এ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচা‌রি ট্রাক্টর শ্রমিক নিহত

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ১৮৪ বার পড়া হয়েছে

মমিনুর রহমান বুলবুল দেবিদ্বার
কুমিল্লার দেবিদ্বারে লাশবাহী এম্বুলেন্সের ধাক্কায় মো. ময়নাল হোসেন (৩০) নামে এক পথচা‌রির মৃত‌্যু হ‌য়ে‌ছে। এ ঘটনায় এ্যাম্বুলেন্সের চালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছে। আহতের নাম পরিচয় জানা যায়নি। মঙ্গলবার সকাল ৬টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চ‌লিক মহাসড়কের চাঁপানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ময়নাল হো‌সেন দেবিদ্বার পৌর এলাকার সাইলচর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। সে পেশায় একজন ট্রাক্টর শ্রমিক। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৬টার দিকে একটি লাশ বহনকারী এ্যাম্বুলেন্স পথচারী ময়নাল হোসেনকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার পা‌শে ছিটকে পড়ে। এসময় এ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে গাছের সাথে ধাক্কা লেগে দুমরে-মুচরে গে‌লে চালক ও অপর দুই যাত্রী আহত হন।   

সাইলচর গ্রামের সাইফুল ইসলাম সজিব জানান, প্রতিদিনের মত ময়নাল হোসেন বাড়ি থেকে বের হয়ে ট্রাক্টরের কাজে যাচ্ছিলেন। সে সড়কের এক পাশে দাঁড়ালে কুমিল্লা থেকে আসা লাশ বহন করা একটি এ্যাম্বুলেন্স ময়নাল হোসেনকে ধাক্কা দেয় এতে সে ঘটনাস্থ‌লেই মারা যায়। এ্যাম্বুলেন্সটি ব্রাহ্মণ বা‌ড়িয়া জেলার কসবা যাওয়ার পথে চাঁপানগর এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। 

বিষয়টি নিশ্চিত করে মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক বেনু দাশ বলেন, ভোর ৬ টার দিকে কসবাগামী একটি লাশবাহী এ্যাম্বুলেন্সের ধাক্কায় ময়নাল হোসেনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে। তাৎক্ষনিক আহতদের নাম পরিচয় জানা যায়নি।  লাশ উদ্ধার করে কুমিল্লা মর্গে পাঠানো হয়েছে।

 তারিখ-২৮-১১-২৩

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD