1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

কুমিল্লা-৪ আসনে বার বার বিজয়ী রাজী মোহাম্মদ ফখরুল পেল নৌকা প্রতীক, সমার্থকদের আনন্দ মিছিল

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ১৯৩ বার পড়া হয়েছে

মমিনুর রহমান বুলবুল দেবিদ্বার:
প্রকাশ: রোববার, ২৬ নভেম্বর, ২০২৩, ৬:২২ পিএম আপডেট: ২৬.১১.২০২৩ ৬:২৫ পিএম
দ্বাদশকুমিল্লা ৪ আসনে নৌকার প্রার্থী রাজী ফখরুল জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। রোববার (২৬ নভেম্বর) বিকাল ৪টার পর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন প্রাপ্তদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। এই তালিকায় কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল। এদিকে রাজী মোহাম্মদ ফখরুলকে নৌকা প্রতিকে মনোনয়ন দেওয়ায় কুমিল্লার দেবিদ্বারে আনন্দ মিছিল বের করে নেতা-কর্মীরা। এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত চার দিনব্যাপী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি করা হয় ৩ হাজার ৩৬২টি। এতে দলটির আয় হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা।

এ ছাড়া সাবেক মন্ত্রী সাবেক এমপি এএফএম ফখরুল ইসলামের সুযোগ্য সন্তান ২০১৮ সালে নৌকা প্রতীকে এবং ২০১৪ সালে স্বতন্ত্র প্রার্থী হিসাবে জাতীয় সংসদ সদস্য বিপুল ভোটে নির্বাচিত হন। এর আগে দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করে দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন, জীবনে কোন স্তরে পরাজয় করেনি, করবেও না বলে সমার্থকদের বিশ্বাস।
২৬/১১/২০২৩

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD