1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

সংসদ নির্বাচনে প্রার্থী হতে দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদত্যাগ

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ৪৮০ বার পড়া হয়েছে

মমিনুর রহমান বুলবুল দেবিদ্বার:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ ছাড়লেন মোঃ আবুল কালাম আজাদ। সোমবার বিকালে তিনি কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমানের কাছে পদত্যাগপত্র জমা দেন। এ তথ্য নিশ্চিত করে তিনি জানান, গত রবিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
এর আগে সকাল সাড়ে এগারটায় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা, সহকারী পুলিশ সুপার (দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া সার্কেল) শাহ মোস্তফা তারিকুজ্জামান, দেবিদ্বার থানার ওসি মোঃ নয়ন মিয়াসহ উপজেলা প্রশাসন এবং উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, ইউপি চেয়ারম্যানবৃন্দের কাছ থেকে তিনি আনুষ্ঠানিক ভাবে বিদায় নেন। বিদায় অনুষ্ঠান শেষে বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী নিয়ে উপজেলা সদরে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল-সমাবেশ করেন।
জানা যায়, দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকও। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন। দলীয় প্রতিক পেতে ইতোমধ্যেই তিনি দেবিদ্বারের ১৫ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় উন্নয়ন ও শান্তি সমাবেশ, গণসংযোগ, উঠান বৈঠকসহ নানা পর্মসূচি পালন করে আসছেন। তার নেতাকর্মীরা দাবি করেছেন মনোনয়ন পেতে তিনি অনেক আগে থেকেই গ্রিন সিগন্যাল পেয়েছেন যার ফলে উপজেলা চেয়ারম্যানের পদ ছেড়েছেন।
আবুল কালাম আজাদ বলেন, আমি আওয়ামী লীগের নৌকা প্রতিকে নির্বাচন করে দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়েছি। দেবিদ্বারের তৃণমূল নেতৃত্ব ও সাধারন জনগণের প্রত্যাশার প্রতি সম্মান রেখে জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতিকে নির্বাচন করার লক্ষে বিধিমোতাবেক চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলাম।
উল্লেখ্য, ২০২১ সালে ২৮ ফেব্রুয়ারি দেবিদ্বার উপজেলা পরিষদ উপ-নির্বাচনে বিএনপি’র প্রার্থী এএফএম তারেক মুন্সির ধানের শীষ প্রতীকের বিরুদ্ধে ৯৫ হাজার ৫৬৪ ভোট পেয়ে আবুল কালাম আজাদ চেয়ারম্যান নির্বাচিত হন।
20/11/23

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD