1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক আবদুল হকের ভাড়া বাসায় ভয়াবহ আগুন, সবকিছু পুড়ে ছাই।

কে এম আতিকুর রহমান
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ২৬০ বার পড়া হয়েছে

কে এম আতিকুর রহমান, হোমনা
কুমিল্লার হোমনা পৌরসভার, হোমনা বড়কান্দা কবরস্থান সংলগ্ন কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স এর পাশে হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মোহাম্মদ আবদুল হক হুজুরের বাসায় শুক্রবার আনুমানিক সন্ধ্যা ৬.৩০ মিনিটে আগুন লাগে।

খবর পেয়ে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে আগুনের ভয়াবহতায় ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

জানা যায় শিক্ষক মাও. আব্দুল হক হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক, এসময় তার বাসায় কেউ ছিলোনা, তিনি তার গ্রামের বাড়ী মুরাদনগরে ছিলেন এবং তার স্ত্রী-সন্তান নিয়ে বাপের বাড়ীতে অবস্থান করছিলেন।
আগুন লাগার খবর পেয়ে আবদুল হকের স্ত্রী বাসায় আসেন, তখন বাসার প্রায় সবকিছুই পুরে ছাই হয়ে যায়।

ধারণা করা হচ্ছে বাসায় থাকা গ্যাস সিলিন্ডার অথবা কয়েল থেকে আগুন লাগার সূত্রপাত হতে পারে। ঘটনাস্থল পরিদর্শন করেন পৌর মেয়র এ্যাড. নজরুল ইসলাম এবং শিক্ষক মাও. আব্দুল হককে শান্তনা দেন ও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD