
কে এম আতিকুর রহমান,হোমনা:
কুমিল্লার হোমনা টু গৌরিপুর রোডে সিনাইয়া ও পঞ্চবটি’র মাঝামাঝি স্থানে আজ শুক্রবার বিকাল সাড়ে তিনটায় মিধিলির তান্ডবে একটি গাছ চলন্ত প্রাইভেট কারে উপর পরলে প্রাইভেট কারের পিছনের অংশ দুমড়ে মুছরে যায়। যাত্রীদের মারাত্বক আহত হয়।
এসময় ভিতরে থাকা যাত্রী সংখ্যা ৪ জন ছিল,আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসার পর বাড়ীতে পাঠিয়ে দেয়া হয়, গাড়ীটি ব্যাপক ক্ষতি হয় । ফলে রাস্তায় শত শত গাড়ি ও যাত্রী আটকে যায়।
খবর পেয়ে হোমনা উপজেলা ফায়ার সার্ভিসের টিম এসে গাছটি সরানোর ব্যবস্থা করছে।
১৭/১১/২০২৩ইং