1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

প্রয়াত সাবেক উপমন্ত্রী ফখরুল মুন্সীর কুলখানিতে অর্ধলক্ষাধিক লোকের মেহমানদারী

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ৩৪২ বার পড়া হয়েছে

মমিনুর রহমান বুলবুল দেবিদ্বার:
সাবেক অর্থ উপমন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও দেবিদ্বারে সাবেক সংসদ সদস্য এএফএম ফখরুল ইসলাম মুন্সী’র আত্মার মাগফেরাত কামনায় কুমিল্লার দেবিদ্বারসহ আসপাশের কয়েক উপজেলার অর্ধলক্ষাধিক লোকের মেহমানদারী করেছে প্রয়াত এই নেতার পরিবার।

শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত দেবিদ্বার এবিএম গোলাম মোস্তফা স্টেডিয়ামে এই কুলখানি অনুষ্ঠানের মেহমানদারি হয়। দেখা গেছে, স্টেডিয়ামে ২৫০০শ লোকের বসার ব্যবস্থা ও থানার সামনের প্রাথমিক বিদ্যালয় মাঠে হিন্দু সম্প্রদায়ের জন্য ২০০শ লোক বসার ব্যবস্থা করের আয়োজকরা। এর আগে বৃহস্পতিবার সন্ধায় একই স্থানে ফখরুল ইসলাম মুন্সী’র স্মরণে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

স্মরণ সভায় ফখরুল মুন্সীর সৃতিচারণ করে বক্তব্য রাখেন- তারই বড় ছেলে এপি গ্রæপের চেয়ারম্যান রাকিব মোহাম্মদ ফখররুল (রকি), ছোট ছেলে কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ রোশন আলী মাস্টার, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব হুমায়ুন কবির চেয়ারম্যান ও নাছির উদ্দীন শিশির, দেবিদ্বার পৌর মেয়র প্রভাষক সাইফুল ইসলাম শামীম, দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম শফিউদ্দিন, সাধারন সম্পাদক মোস্তফা কামাল চৌধুরীসহ দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগ, এর অঙ্গ সংগঠনের জ্যেষ্ঠ নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত ৯ অক্টোবর ফখরুল ইসলাম মুন্সী ব্রেনস্টোাক করায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে নেয়া হয়েছিলো। সেখানে চিকিৎসাধীন অবস্থায়ই ২১ অক্টোবর শনিবার ভোর ৪ টা ৪০ মিনিটে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

একই দিন বাদ যোহর প্রয়াত এই নেতার নিজগ্রাম দেবিদ্বার বনকুটে প্রথম জানাযা, এবিএম গোলাম মোস্তফা স্টেডিয়ামে দ্বিতীয় জানাযা হয়। এর পরে সংসদ ভবন এলাকায় তৃতীয় জানাযা ও বাদ মাগরিব গুলশান সোসাইটি মসজিদে চতুর্থ জানাযা শেষে বনানী কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।

এএফএম ফখরুল ইসলাম মুন্সী ১৯৮৫ সালে প্রথম উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান হন। একই সময় বাংলাদেশ উপজেলা পরিষদ চেয়ারম্যান পরিষদ’র চেয়ারম্যান পদেও নির্বাচিত হন। ১৯৮৬ সালের তৃতীয় ও ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি এরশাদ সরকারের নৌ-পরিবহন ও আইডবিøউটি মন্ত্রনালয়ের উপমন্ত্রী এবং অর্থ উপ-মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD