1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

গাড়িতে আগুন দেওয়ায় জড়িতদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষনা করেছে পুলিশ

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ২১৯ বার পড়া হয়েছে

মমিনুর রহমান বুলবুল দেবিদ্বার:
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, যারা ঢাকা মেট্রোপলিটন পুলিশ এলাকায় গাড়ি পোড়ানোর সঙ্গে জড়িত তাদের ধরিয়ে দিতে পারলে পুরস্কৃত করা হবে। ধরিয়ে দিতে পারলে জনপ্রতি ২০ হাজার টাকা করে দেওয়া হবে। এই টাকা ক্যাশ দেওয়া হবে।
সোমবার (৬ নভেম্বর) ডিএমপি হেডকোয়ার্টার্সে পেট্রোল পাম্প মালিক অ্যাসোসিয়েশনের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।
কমিশনার বলেন, জ্বালাও-পোড়াও যেভাবে হচ্ছে তার অন্যতম উপাদান হচ্ছে এই পেট্রোল। সেটিকে ব্যবহার করে কেউ যেন জনগণের জানমালের বিঘœ ঘটাতে না পারে সে ব্যাপারে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
পাম্প মালিক অ্যাসোসিয়েশন সদস্যদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, আপনারা ব্যবসায়ী এবং সাধারণ নাগরিক। সচেতন নাগরিক হিসেবে আপনাদের দায়িত্ব এসবের প্রতিরোধ করা। এ ধরনের কোনও দুর্ঘটনা যেন না ঘটে। আপনারা জেনেছেন ওয়ারী ও ডেমরায় বাসে আগুন দেওয়া হয়েছে। বাসে হেলপার ও চালক ছিল। ডেমরার ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে আগুনে পুড়ে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD