
মমিনুর রহমান বুলবুল দেবিদ্বার:
কুমিল্লা কন্ঠের প্রকাশক/ সম্পাদক ও সমকালের কুমিল্লা প্রতিনিধি ও দেবিদ্বার প্রেসক্লাব সভাপতি কামাল উদ্দিনের স্ত্রী নাছরিন আক্তার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার ভোর ৫টার দিকে রাজধানীর নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নাছরিন আক্তার দেবীদ্বার উপজেলার বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। গত ২৩ অক্টোবর তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। পরে দেবীদ্বার ও কুমিল্লায় প্রাথমিক চিকিৎসা শেষে ওই দিন বিকেলে তাকে ঢাকার নিউরোসাইন্স হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। সোমবার থেকে অক্সিজেন সংকট ও ফুসফুসে সংক্রমণ দেখা দেওয়ায় আইসিইউতে লাইফসাপোর্টে নেওয়া হয়।
মঙ্গলবার দুপুর ১২টায় কুমিল্লা নগরীর ইনসাফ হাউজিং মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাজা, দেবীদ্বার উপজেলার বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় এবং উপজেলার জগন্নাথপুর গ্রামে বাদ আছর তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে কুমিল্লা সদর আসনের এমপি হাজী আ ক ম বাহা উদ্দিন ও দেবীদ্বারের এমপি রাজী মোহাম্মদ ফখরুল, সংরক্ষিত নারী আসনের এমপি আঞ্জুম সুলতানা সীমা ও কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি মো. লুৎফুর রহমানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন