1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

সাংবাদিকদের উপর নৃসংশ হামলার প্রতিবাদে দেবিদ্বারে মানববন্ধন

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ২৩৭ বার পড়া হয়েছে

মমিনুর রহমান বুলবুল দেবিদ্বার:
২৮ অক্টোবর ঢাকায় রাজনৈতিক কর্মসূচি চলাকালে সাংবাদিকদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কুমিল্লার দেবিদ্বারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় কুমিল্লা-সিলেট মহাসড়ক সংলগ্ন মুক্তিযুদ্ধ চত্বরে দেবিদ্বার উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে এই মানববন্ধন হয়।

এতে বক্তব্য রাখেন, দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ খলিলুর রহমান   বাবুল, যুগ্ম সাধারন সম্পাদক গোলাম রাব্বি প্লাবন, দেবিদ্বার প্রেসক্লাবের উপদেষ্টা মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রুবেল ও দৈনিক বাংলাদেশ সমাচারের বিশেষ প্রতিনিধি ওমর ফারুক মুন্সী প্রমুখ।

বক্তার বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপরে বর্বরোচিত হামলা কোনভাবেই গ্রহণযোগ্য হতে পারেনা। গত শনিবার ঢাকায় হামলার শিকার হয়েছেন প্রায় ৩০ জন সাংবাদিক। এদের মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে। আহত সাংবাদিকদের চিকিৎসা ব্যয় রাষ্ট্রকে বহণ করার দাবি জানাই। তারা আরো  বলেন, যারা এই নৃসংশ হামলায় জড়িত তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। কোনভাবেই তাদের ছাড় দেওয়া যাবেনা।

মানবন্ধনে উপস্থিত ছিলেন, বিজয় টিভির দেবিদ্বার প্রতিনিধি মো. এনামুল হক, মানবজমিনের দেবিদ্বার প্রতিনিধি মো.মাহমুদুল হাসান, দৈনিক কালবেলার দেবিদ্বার প্রতিনিধি মো. শাহীন আলম, যায়যায় দিনের মো. জামাল উদ্দিন দুলাল, কুমিল্লা বাণী২৪’র মোহাম্মদ উল্লাহ ভুইয়া সোহাগ, দেবিদ্বার প্রেসক্লাবের আইটি বিষয়ক সম্পাদক  ইঞ্জি. মো. মনির আহমেদ, দপ্তর সম্পাদক মো. নাছির উদ্দিন, অর্থ বিষয়ক সম্পাদক মো. আরিফুল ইসলাম, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ইঞ্জি. আবুল বাসার, দৈনিক খোলা কাগজের আল-আমিন কিবরিয়া, মাতৃছায়ার মেহেদী হাসান ও জুয়েলসহ বিভিন্ন প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকর।

৩০-১০-২০১২৩।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD