1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

হোমনায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন- এমপি সেলিমা আহমাদ

কে এম আতিকুর রহমান হোমনা:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ৩৯১ বার পড়া হয়েছে

কে এম আতিকুর রহমান হোমনা প্রতিনিধি
আজ ২৭ অক্টোবর ২০২৩ শুক্রবার, কুমিল্লা – ২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সেলিমা আহমাদ এর উদ্যোগে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে তার নিজ বাসভবনে হোমনা উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করেন।
উক্ত সভায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের সময় ব্যাপক আকারে শিক্ষার মান উন্নয়নের বিষয়টি তুলে ধরেন।
এ সময় মাননীয় সংসদ সদস্য জনাব সেলিমা আহমাদ শিক্ষার এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এমপি সেলিমা আহমেদ নৌকায় ভোট চেয়ে বলেন, শেখ হাসিনার সরকার, বারবার দরকার। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই।

উক্ত মতবিনিময় সভায় উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আব্দুস সালাম ভূইয়ার পরিচালনায় এবং শিক্ষক সমিতির সভাপতি মোঃ কামাল উদ্দিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ,হোমনা পৌরসভার মেয়র এ্যাডভোকেট মোঃ নজরুল ইসলাম,হোমনা উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান মোঃ মহসিন সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান রিনা আক্তার,প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক (১) মোঃ মনিরুজ্জামান,সাংগঠনিক সম্পাদক (২) বোরহান উদ্দিন,প্রধান শিক্ষক বেলাল হোসেন,মাহমুদা আক্তার প্রমুখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD