1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

ফিলিস্তিনে ইসরাইলী গণহত্যার প্রতিবাদে দেবিদ্বারে বিক্ষোভ

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ২৮৫ বার পড়া হয়েছে

মমিনুর রহমান বুলবুল দেবিদ্বার:
ফিলিস্তিনের গাজায় ইসরাইলের হামলা ও গণহত্যার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে।  বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দেবিদ্বার ইসলামিয়া ফাযিল মাদরাসার মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি থানার গেইট হয়ে নিউ মার্কেট চত্তর প্রদক্ষিন করে উপজেলা পরিষদ ইউএনও’র কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা হয়। দেবিদ্বার উপজেলাধীন মাদরাসাসমূহের ছাত্র শিক্ষক ও অভিভাবকবৃন্দের ব্যানারে করা ওই বিক্ষোভ ও প্রতিবাদ সভায় দেবিদ্বারের শত শত ছাত্রজনতা ও সাধারণ মানুষ অংশ নেয়।

বিক্ষোভ মিছিলে বিশ্বের মুসলিম এক হও এক হও’, আল আকসা আল আকসা জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘ইসরায়েলের ইহুদিরা হুঁশিয়ার সাবধান’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ইসরায়েলি পন্য বয়কট কর করতে হবে, ‘ইসরায়েলের কাপুরুষেরা হুঁশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। 

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ‘বিশ্বের কোথাও মুসলমানরা অত্যাচারিত হলে আমাদের তাঁদের পাশে দাঁড়ানো উচিত। ইসারাইলের ইহুদিরা ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে, শিশু-নারী বৃদ্ধাসহ হাজার হাজার মানুষকে নির্বিচারে হত্যা করছে। নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আমরা বাংলাদেশে থেকে প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। বাংলাদেশ সরকারের উচিত এদেশ থেকে সেনাবাহিনী পাঠিয়ে নিরীহ ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো। বাজার থেকে সকল ইসরাইলি পন্য বাজার থেকে নিষিদ্ধেরও দাবি জানান তাঁরা। 

দেবিদ্বার ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মো.আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সুলতানপুর ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাও. মো. কবির আহমেদ, দেবিদ্বার কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি আশরাফুল আলম উবাইদী, দেবিদ্বার ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার সহকারী অধ্যাপক (আরবি) মাও. মো. আবুল বাশার মিরাজী, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার প্রমুখ। 
২৬-১০-২৩ 

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD