1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

দে‌বিদ্বা‌রে পূজামণ্ডপ পরির্দশন ও অর্থ সহয়তা দিলেন ডাঃ ফেরদৌস খন্দকার

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ২৫৩ বার পড়া হয়েছে

শামিমা নাছরিন রিমা:
সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেবিদ্বার উপজেলার বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন ও অর্থ সহযোগিতা প্রদান করেছেন
দেবিদ্বার মানবতা ফেরিওয়ালা নামে পরিচিত ডাঃ ফেরদৌস খন্দকার
তিনি পুজামণ্ডপ পরিদর্শনে গিয়ে আইন-শৃংখলাসহ দুর্গা উৎসবে স্বশরীরে হাজির হয়ে সহযোগিতা আশ্বাস দিয়েছেন ।
পুজামণ্ডপ এসে তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার,, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনায় সকল ধর্মের মানুষের জন্য ধর্ম পালনে সমান আধিকার প্রদান করে। পারস্পরিক ভাতৃত্বের প্রতি শ্রদ্ধা রেখে অতীতের মতো আওয়ামী লীগ সরকার সব সময় দেশের হিন্দু সম্প্রদায়ের পাশে ছিল এবং থাকবে। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে দলের প্রতিটা কর্মী সবসময় সনাতন ধর্মের ভাইদের পাশে থাকবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আমাদের সংগঠনের নেতাকর্মীরাও মন্ডপ ও তার আশেপাশে শান্তি-শৃংখলা বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, ‘জাতির পিতার ডাকে সাড়া দিয়ে হাতে অস্ত্র তুলে নিয়ে জাতি, ধর্ম-বর্ণ-নির্বিশেষে সব শ্রেণির মানুষ একসঙ্গে যুদ্ধ করেই বাংলাদেশ স্বাধীন করেছে। কিন্তু যে অসাম্প্রদায়িক চেতনা নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, ’৭৫-এ জাতির পিতাকে স্বপরিবারে হত্যার পর দেশকে আবারও পাকিস্তানী চেতনায় ফিরিয়ে নেবার ষড়যন্ত্র শুরু হয়। আমরা হিন্দু-মুসলিমসহ সকল ধর্মের সবাই মিলে জাতির পিতা যে অসম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে স্বপ্ন দেখেছিলন তা বাস্তবায়ন করব।
পূজামণ্ডপ পরিদর্শনে কালে আরও উপস্থিত ছিলেন, শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ দেবিদ্বার চেপ্টার প্রধানসহ সদস্যসমুহ

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD