1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

সাবেক মন্ত্রী ফখরুল ইসলাম মুন্সী আর নেই

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ২৩৫ বার পড়া হয়েছে

মমিনুর রহমান বুলবুল দেবিদ্বার:
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সাবেক অর্থ উপ-মন্ত্রী, এপি গ্রুপের চেয়ারম্যান এ.এফ.এম ফখরুল ইসলাম মুন্সী (৭৬) আর নেই।  ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার (২১ অক্টোবর), ভোর ৪ টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তাঁর ছোট ছেলে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের বর্তমান সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল জানান গত ৯ অক্টোবর ফখরুল ইসলাম মুন্সী ব্রেনস্ট্রোক করায় তাকে রাজধানীর ইউনাইটেড হসপিটালের লাইফ সাপোর্টে নেয়া হয়েছিলো। সেখানে চিকিৎসাধীন অবস্থায়ই আজ ভোরে তিনি মৃত্যু বরণ করেন।
এদিকে প্রবীণ এই রাজনীতিকের মৃত্যুতে দেবিদ্বারের রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে।
এ.এফ.এম ফখরুল ইসলাম মুন্সী ১৯৮৫ সালে প্রথম উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান হন। একই সময় বাংলাদেশ উপজেলা পরিষদ চেয়ারম্যান পরিষদ’র চেয়ারম্যান পদেও নির্বাচিত হন। ১৯৮৬ সালের তৃতীয় ও ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি এরশাদ সরকারের নৌ-পরিবহন ও আইডব্লিউটি মন্ত্রনালয়ের উপমন্ত্রী এবং অর্থ উপ-মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী রাকিবা বানু, দুই ছেলে রাকিব মোহাম্মদ ফখরুল ও রাজী মোহাম্মদ ফখরুল সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।  শনিবার বেলা ১২ টায় তাঁর নিজগ্রাম দেবিদ্বার উপজেলার বনকুটে ১ম জানাযা, বাদ যোহর দেবিদ্বার এবিএম গোলাম মোস্তফা স্টেডিয়ামে ২য় জানাযা, বাদ আসর সংসদ ভবন এলাকায় ৩য় জানাযা এবং বাদ মাগরিব গুলশান সোসাইটি মসজিদে ৪র্থ জানাযা শেষে বনানী কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হবার কথা রয়েছে।

২১-১০-২৩ ইং।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD