1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

বগুড়ায় এক নারীরা হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ৭৭১ বার পড়া হয়েছে

ডেক্স রিপোর্ট
বগুড়ায় এক নারীরা হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে তার নাম তাসলিমা আক্তার (২২) নামে এক গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পৌর শহরের নিশিন্দারা মধ্যেপাড়া এলাকায় একটি বাড়ির বারান্দায় লাশটি পাওয়া যায়। শোবার ঘর থেকে তার শিশুসন্তান কাজিম আলীকে (৩) হাত বাঁধা অবস্থায় পাওয়া গেছে। তার মাথায় আঘাত করা হয়েছে।
পুলিশের ধারণা, বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যার মধ্যে এ ঘটনা ঘটেছে। শিশু কাজিম বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাসলিমা এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী।
তাসলিমার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। কাজিমের মাথায়ও হাতুড়ি দিয়ে আঘাত করা হয়েছে। মরদেহের পাশ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়ি উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে তাসলিমার সঙ্গে তার ভাবী মল্লিকা খাতুনের কথা হয়। বেলা ১টার দিকে যোগাযোগের চেষ্টা করে ফোন বন্ধ পান। রাতে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ফিরে সিরাজুল মূল ফটক খুলে বারান্দায় স্ত্রীর মরদেহ পান। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে কাজিমকে হাত বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়।
আরো পড়ুন: নির্যাতনের শিকার শিক্ষার্থীকে এবার শিবির নেতা দাবি করে ছাত্রলীগের মানববন্ধন
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে পুলিশ ও পিবিআই আলামত সংগ্রহ করেছে। র‍্যাবও ঘটনাস্থলে কাজ করেছে। স্বামী সিরাজুল ইসলাম বলেন, দুপুরের পর থেকেই ফোনে কাউকে পাচ্ছিলেন না। ভেবেছিলাম ছেলে গেম খেলে বন্ধ করে রেখেছে। কারও সঙ্গে শত্রুতা নেই। এ ক্ষতি কে করল, বুঝতে পারছেন না।
ভাবী মল্লিকা খাতুন বলেন, সকালে তাসলিমার সঙ্গে কথার পর থেকেই ফোন বন্ধ পেয়েছেন। টাকা-পয়সা ও গহনা সব ঠিক আছে। শুধু তার ফোন নিয়ে গেছে। পরিচিত কেউ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ বলেন, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিজে একাধিক দল কাজ করছে বলে তিনি জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD