1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের অফিস উদ্বোধন

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ২৫০ বার পড়া হয়েছে

মমিনুর রহমান বুলবুল দেবিদ্বার:
দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই কার্যালয় উদ্বোধন করেন।
দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম সফিউদ্দিনের সভাপতিত্বে এবং তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মতিন মুন্সি, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবীর, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক একেএম সফিকুল আলম ভিপি কামাল, সহ দপ্তর সম্পাদক ইসমাইল হোসাইন, শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ’র প্রতিষ্ঠাতা সভাপতি ডা. ফেরদৌস খন্দকার।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবদুল কুদ্দুস সরকার, মো. জলিল চৌধুরী, মফিজ উদ্দিন দুলাল, মো. মোসলেহ উদ্দিন মাস্টার, সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল আলম তুষার, মো. মোস্তাফিজুর রহমান সরকার, দপ্তর সম্পাদক মো. আবুল কালাম আজাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোসলেহ উদ্দিন ভূঁইয়া মানিক, উপজেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জি. গাজী রাসেল বিল সালাম, সাবেক ইউপি চেয়ারম্যান মো. সোহরাব হোসেনসহ পৌর ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
২০-১০-২৩

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD