1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

মুরাদনগরে বৃদ্ধা আমেনা খাতুন হত্যা চুরি করতে গিয়ে চিনে ফেলায় দাদীকে কুপিয়ে খুন

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ২২০ বার পড়া হয়েছে

মমিনুর রহমান বুলবুল,মুরাদনগর
চুরি করতে গিয়ে চিনে ফেলায় দাদীকে কুপিয়ে খুন
কুমিল্লার মুরাদনগরে বৃদ্ধা আমেনা খাতুন হত্যা মামলার আসামি নিহতের নাতি সাগর মিয়ার দেখানো তথ্য মতে পুকুর থেকে ধারালো বটি দা, ছোড়া ও লোহার রড জব্ধ চুরি করে নেওয়া সয়াবিন তেল উদ্ধার করেছে পিবিআই। বুধবার বিকেলে উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া (উত্তর পশ্চিম পাড়া) গ্রামের একটি পুকুর থেকে হত্যাকান্ডের কাজে ব্যবহৃত ওই সামগ্রী জব্ধ করা হয়। জিজ্ঞাসাবাদ করার জন্য মঙ্গলবার দুপুরে কুমিল্লা পিবিআই কার্যালয়ে ডেকে নিয়ে সাগর মিয়াকে আটক করে।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর বুধবার রাতে মোচাগড়া (উত্তর পশ্চিম পাড়া) গ্রামের মৃত তালেব আলী ব্যাপারীর স্ত্রী আমেনা খাতুনকে (৮৫) রক্তাক্ত অবস্থায় বসতভিটায় মাথা ও গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপানো রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। এ বিষয়ে নিহতের ছেলে আবু ইউসুফ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী দিয়ে ১৩ অক্টোবর বৃহস্পতিবার একটি হত্যা মামলা করেন। মামলাটি থানা পুলিশে তদন্ত থাকাবস্থায় পিবিআই কুমিল্লা ছায়া তদন্ত শুরু করে। তদন্তে সামান্য ক্লো পাওয়ায় বিষয়টি উর্ধ্বতন কর্তপক্ষকে অবহিত করেন। এ বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য নিহত আমেনা খাতুনের পরিবারের সদস্যদের মঙ্গলবার দুপুরে পিবিআই কুমিল্লা কার্যালয়ে ডাকা হয়। তখন বিভিন্ন কৌশলে জিজ্ঞাসাবাদকালে সাগর মিয়া তার দাদী আমেনা খাতুন হত্যাকান্ডের কথা অপটকে স্বীকার করে। পরবর্তীতে বুধবার বিকেলে তার দেওয়া স্বীকারোক্তি ও দেখানো মতে তাদের পুকুর থেকে একটি ধারালো বটি দা, একটি ছোড়া ও একটি লোহার রড জব্ধ করা হয়। একই সাথে চুরি করে নেওয়া ২ কেজি ওজনের দু’টি সয়াবিন তেল লুকিয়ে রাখা পাশের ঘর থেকে পিবিআই উদ্ধার করেন।

পিবিআই কুমিল্লার পুলিশ সুপার মো. মিজানুর রহমান দৈনিক কুমিল্লার কাগজকে বলেন, ধৃত সাগর মিয়া ৪ বছর পূর্বে দাদী আমেনা খাতুনের স্বর্নের গয়না ও টাকা চুরি করে। উক্ত চুরির ঘটনায় সাগর মিয়া ও তার চাচাতো ভাই হাসান মিয়াকে গ্রাম্য সালিশে ৫০ হাজার টাকা জরিমানা ও গলায় জুতার মালা দিয়ে এলাকা ঘুড়ানো হয়। এতে তারা সামাজিক ভাবে চরম অপমানিত হলে ভবিষ্যতে বদলা নেওয়ার প্রতিজ্ঞা করে। ওই ঘটনার পর থেকে দীর্ঘদিন তারা এলাকা ছাড়া ছিল। ইতিমধ্যে গ্রামে এসে পুনরায় দাদী আমেনা খাতুনের রুমে চুরি করতে ঢুকে। টাকা ও স্বর্ণ রক্ষিত ড্রামের তালা ভাঙ্গার শব্ধ পেয়ে দাদী আমেনা খাতুন ঘুম থেকে ওঠে নাতি সাগর মিয়াকে চিনে ফেলে। তখন ধারালো বটি দা দিয়ে গলা ও মাথায় একাধিক কুপ দিয়ে তার মৃত্যু নিশ্চিত করে

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD