
মমিনুর রহমান বুলবুল,দেবিদ্বার
দেবিদ্বারে বেসরকারি সংস্থা রিক’র আয়োজনে শেখ রাসেল দিবস পালন‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’ এ শ্লোগানকে সামনে রেখে নানা কর্মসূচীর মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালন করে বেসরকারি প্রতিষ্ঠান রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)। এ উপলক্ষে বুধবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে শহীদ বেদিতে পুস্পস্তব অর্পন, র্যালি, আলোচনা সভা, গরীব দুস্থ ও ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নিগার সুলতানা, দেবিদ্বার পৌর মেয়র সহকারি অধ্যাপক সাইফুল ইসলাম শামীম, সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল ইসলাম, দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর, দেবিদ্বার উপজেলা প্রকৌশলী সবুজ চন্দ্র সরকার, শিক্ষা কর্মকর্তা শরীফ মোহাম্মদ রফিকুল ইসলাম, দেবিদ্বার থানার উপপরিদর্শক মো. মোক্তার হোসেন, কুমিল্লা জোনের জোনাল ম্যানেজার মুহা. আব্দুল আলিম, কুমিল্লা এরিয়া ম্যানেজার নুরে আলম, দেবিদ্বার ব্রাঞ্চ ম্যানেজার শেখ নাহিদ হাসান, পদুয়া ব্রাঞ্চ ম্যানেজার মারুফ হোসেন, ময়নামতি ব্রাঞ্চ ম্যানেজার রবিউল ইসলাম, টিএসও আসাদুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতক চক্র জাতির পিতাকে সপরিবারে হত্যা করে। ওই রাতে রেহাই পায়নি ১১ বছরের শিশু ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র রাসেলও।
রিক প্রসঙ্গে বক্তারা বলেন, গ্রামীণ খাতের বিকাশ ও নারীদের উন্নয়নেকাজ করছে, গ্রামীণ মহিলাদের জন্য ত্রাণ, পুনর্বাসন এবং আর্থিক সহায়তা প্রদান কর্মসূচির মাধ্যমে দেশের আর্ত সামাজিক উন্নয়নের অবদান রাখছে, পাশাপাশি দেশ ও জাতীর কল্যাণে কাজ করছে।