1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

কমিল্লার মহানগর পুজা উদযাপন কমিটি শিব প্রসাদ রায় ও অচিন্ত দাস টিটুর পদ সাময়িকভাবে স্থগিত

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ২৪০ বার পড়া হয়েছে

মমিনুর রহমান বুলবুল:
কুমিল্লা মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি শিব প্রসাদ রায় ও সাধারণ সম্পাদক অচিন্ত দাস টিটুর পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সভাপতি জে. এল. ভৌমিক এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল শুক্রবার প্রেরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- ‘শারদীয় দুর্গাপূজার প্রাক্কালে কুমিল্লা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সংসদ সদস্য জনাব বাহাউদ্দিন বাহার সনাতন সম্প্রদায়ের ধর্মীয় বিষয়কে কটাক্ষ করে সাম্প্রদায়িক বক্তব্যে সনাতন সাম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে গত ১০ অক্টোবর ২০২৩ তারিখে জনাব বাহাউদ্দিন বাহারের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটিও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছেন । ঐক্য পরিষদের প্রতিবাদলিপির বিরুদ্ধে আপনাদের দেওয়া বিবৃতি প্রকারান্তরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বক্তব্যের বিরোধিতার সামিল যা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক নিয়মনীতির পরিপন্থি কর্মকান্ডের বহিপ্রকাশ বলে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ মনে করে। উল্লেখ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ তার গঠনতন্ত্র অনুযায়ী সনাতন সম্প্রদায়ের মানবিক ও ধর্মীয় মূল্যবোধ সুরক্ষায় কাজ করে থাকে।
এমতাবস্থায়, আগামী ১৫ দিনের মধ্যে আপনাদের অবস্থানের সন্তোষজনক জবাব চেয়ে এই কারণ দর্শানো নোটিশ প্রদান করা হলো। কারণ দর্শানো নোটিশের জবাব প্রাপ্তি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি কর্তৃক পরবর্তি সিদ্ধান্ত গ্রহণ না করা পর্যন্ত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসাবে আপনাদের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হলো। একই সাথে, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার প্রথম সহ-সভাপতি শ্রী অমল দত্ত এবং প্রথম যুগ্ম-সাধারণ সম্পাদক শ্রী সঞ্জয় কুমার রায় যথাক্রমে ভারপ্রাপ্ত সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হলো

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD