
মমিনুর রহমান বুলবুল দেবিদ্বার:
কুমিল্লার দেবিদ্বারে মাইক্রোবাসের ধাক্কায় এক অন্ধ ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের লক্ষীপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো.শহীদ মিয়া (৬০)। সে লক্ষীপুর গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে ও সাবেক ইউপি সদস্য মৃত রমিজ উদ্দিন মেম্বারের ভাতিজা।
স্থানীয় ও প্রত্যাক্ষদর্শীরা জানায়। নিহত শহীদ মিয়া জন্মগতভাবে দৃষ্টি ও শারিরিক প্রতিবন্ধী ছিলেন। সে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন। ১১টার দিকে লক্ষীপুর বাসস্ট্যান্ড এসে রাস্তা পারাপারের সময় কুমিল্লাগামী একটি মাইক্রোবাসের ধাক্কায় রাস্তার পাশে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ক্যান্টমেন্ট এলাকায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে মীরপুর হাইওয়ে ফাঁড়ি থানার ইনচার্জ মঞ্জুরুল আফসার বলেন, দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি আমাদের কেউ জানায়নি। এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
১২-১০-২৩