1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

দেবিদ্বারে পূর্বশত্রুতার জেরে খামারের ঘাসে বিষ মিশিয়ে গরু মেরে ফেলার অভিযোগে সংবাদ সম্মেলন:

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ২৫১ বার পড়া হয়েছে

মমিনুর রহমান বুলবুল,দেবিদ্বার:
কুমিল্লার দেবিদ্বারে পূর্বশত্রæতার জেরে খামারের ঘাসে বিষ মিশিয়ে গরু মেরে ফেলা, ফিসারীর বাঁধ কেটে মাছ খালে ছেড়ে দেয়া ও বিষ প্রয়োগে মাছ হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে খামারের মালিক, কর্মচারী ও স্থানীয় কয়েক’শ গ্রামবাসী। এর আগে বৃহস্পতিবার রাতে এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ক্ষতিগ্রস্থ মমিন উদ্দিন ভূঁইয়া।
গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার সুলতানপুর ইউনিয়নের বক্রিকান্দি গ্রামের ফিসারীর সামনে এ কর্মসূচী পালিত হয়। এ কর্মসূচীতে গ্রামের ৪/৫’শ মানুষ অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, খামারি মমিন উদ্দিন ভূঁইয়া, মোশাররফ হোসেন ভূঁইয়া, আল আমিন ভূঁইয়া, সাজেদা বেগম সাজু, মো. নাঈমুল ইসলাম, জাকির হোসেন ও এমরান মুন্সি।
বক্তব্যে ক্ষতিগ্রস্থ খামারি মমিন উদ্দিন ভূঁইয়া বলেন, স্থানীয় কাউছার সরকার, রাসেল, মনিরুল ইসলাম, আনাছ সরকার, সফিউল্লাহ ৮/৯ জন আমাকে প্রকাশ্যে হুমকি দেওয়ার ১ঘন্টা পরই আমার গরুর খামারের ঘাসে বিষ মিশিয়ে ১টি গরু মেরে ফেলেছে। বিষ মেশানো ঘাস খেয়ে আরও চারটি গরু গুরুতর অসুস্থ, যেকোন সময় ওই গুরুগুলাও মারা যেতে পারে। পুলিশ ও উপজেলা পশু সম্পদ অফিস থেকে ডাক্তার এসে বিষক্রিয়ার মারা যাওয়ার আলামত পেয়েছে। তাঁরা আমার ফিসারীর বাঁধ কেটে দেওয়ায় পাশের খালে আমার কয়েক লক্ষ টাকার মাছ ভেসে গেছে। আমাকে একের পর এক হুমকি দিয়ে এ ক্ষতি করছে। আমি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছি ঘটনার দুই দিন পার হলেও পুলিশ কোন পদক্ষেপ নেয়নি। আমি আজ বাধ্য হয়ে রাস্তায় দাঁড়িয়েছি। এখানে গ্রামবাসী উপস্থিত আছে, তাঁরা সবাই জানে, গরুর খামার ও ফিসারীতে এ গ্রামের ২০/২৫ টি পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। এর আয় দিয়ে আমি গ্রামের অন্তত ৪/৫জনকে বিদেশ পাঠানোর ব্যবস্থা করেছি, অসহায় মেয়েদের বিয়েসহ বিভিন্ন সামাজিক কাজে অংশ গ্রহন করে সমাজকে সুন্দর রাখার চেষ্টা করছি। তাঁরা আমার এ চেষ্টা থামিয়ে দেওয়ার জন্য নানা চক্রান্ত করে আমার ১০/১২ লক্ষ টাকার ক্ষতি করছে। এর আগে আমার কাছে কয়েক দফায় তাঁরা চাঁদা দাবি করেছে আমি দেয়নি, তখনও বলেছিল আমি কিভাবে খামার ও ফিসারী চালাই তারা দেখে দিবে। মানববন্ধনে গ্রামবাসীরা বলেন, কাউছার সরকার, রাসেল, মনিরুল ইসলাম, আনাছ সরকার, সফিউল্লাহ গ্রামে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত। তাঁরা এমন কোন অপকর্ম নেই যা করে না। দুই মাস আগে এক নারী কুপিয়ে মাথার এক অংশ কেটে ফেলেছে। তাদের ভয়ে গ্রামের মানুষ আতঙ্ক থাকে। আমরা তাদের গ্রেফতার করে বিচারের দাবি জানাচ্ছি। মানববন্ধন আরও উপস্থিত ছিলেন, আবদুর রব মাস্টার, সফিউল্লাহ ভুইয়া, মামুনুর রশিদ, মিজানুর রহমান ও আনোয়ার হোসেন।
এ বিষয়ে অভিযুক্ত কাউছার সরকার বলেন, আমি এ কাজ করেনি। আমি যদি এ কাজ করতাম তাহলে খামারের সবগুলো গরু মারা যেত, এটা একটা সাজানো নাটক।
দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নিগার সুলতানা বলেন, খবর শুনে আমি খামারের মালিকের সাথে কথা বলেছি। এটি খুবই দুঃখজনক ঘটনা। যারা এ কাজ করেছে আমি থানার অফিসারকে বলেছি এ বিষয়ে তদন্ত করে দ্রæত আইনগত ব্যবস্থা নিতে।
এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ ওসি কমল কৃষ্ণ ধর বলেন, ক্ষতিগ্রস্থ মমিন উদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত চলছে, দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD