1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

দেবিদ্বারের প্রতি‌টি গ্রামকে সমান ভাবে এ‌গি‌য়ে নি‌তে হ‌বে – ড. ইফতেখার মোস্তফা

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ২২৯ বার পড়া হয়েছে

মমিনুর রহমান বুলবুল:
দেবিদ্বারে একটি পৌরসভা ও ১৫ ইউনিয়নে ২১২টি গ্রাম রয়েছে। এই প্রতি‌টি গ্রাম এ‌কেক‌টি ফুল। এই ফুল গু‌লি‌কে সুন্দর ভা‌বে ফোঁট‌তে দি‌তে হ‌বে। ২১২টি গ্রামকে সুন্দর করতে হলে আমাদের সততা, ভদ্রতা, জবাবদিহিতা, ন্যায়, দৈর্য‌্যর মধ‌্য দি‌য়ে এ‌গি‌য়ে যে‌তে হ‌বে। কবি বলেছেন আমরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি। আমি বলব, আমরা এক সাথে হয়ে ২১২টি ফুলকে বাঁচানোর জন্য সংগ্রাম করব। আপনারা পা‌শে থাক‌লে, আমি এই ২১২ গ্রামকে সুন্দর থেকে সুন্দরতম ফুল হি‌সে‌বে ফু‌টি‌য়ে তুলব ইনশাআল্লাহ।

বুধবার বিকেলে দেবিদ্বারের জাফরগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে জাফরগঞ্জ বাজারে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, বিশ্ব ব্যাংকের কৃষি ও অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. ইফতেখার মোস্তফা।

দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সুজিত পোদ্দারের সভাপতিত্বে ও দেবীদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য সুলতান আহাম্মেদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা মোঃ সাম মিয়া (শানু মেম্বার), জাফরগঞ্জের ইউপি সদস্য আবুল কাশেম ও সুলতান আহমদ, ফতেহাবাদ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আলেক মেম্বার, আওয়ামী লীগ নেতা মাহবুব আলম মুন্সী, মোঃ ফরিদ উদ্দিন প্রমুখ।

১১-১০-২০২৩ইং।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD