
মমিনুর রহমান বুলবুল:
৯ অক্টোবর সকাল ১০.০০ ঘটিকার সময়
উপজেলা পরিষদ হলরুম সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার ও পদাধিকার বলে উপজেলা স্কাউট কমিটির সভাপতি সাহিদা আক্তার,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এড. আবুল হাসেম খাঁন, অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কাউট এডহক কমিটির সাধারণ সম্পাদক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল মান্নান,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আখলাক হায়দার, উপজেলা শিক্ষা অফিসার ফওজিয়া আকতার, উপজেলা রিসোর্স কর্মকর্তা মোস্তফা কামালসহ প্রাথমিক বিদ্যাললেয় প্রধান শিক্ষক, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মাদ্রাসার অধ্যক্ষ/সুপারসহ স্কাউট কমিটির সাথে সংশ্লিষ্ট সকল সদস্যগন উপস্থিত ছিলেন।
উপস্থিত সকলের মতামতের মাধ্যমে নিম্ন বর্ণিত কমিটি ০৩ বছরের জন্য অনুমোদন করা হলোঃ পদাধিকার বলে সভাপতিঃ সাহিদা আক্তার, উপজেলা নির্বাহী অফিসার। সহ—সভাপতি মোঃ আব্দুল মান্নান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ফওজিয়া আকতার, উপজেলা শিক্ষা অফিসার, এ.কে.এম আমিনুল ইসলাম, প্রধান শিক্ষক, বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়। মোঃ শহীদুল্লাহ, অধ্যক্ষ, সদকপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা। ফয়জুন্নেছা সীমা, প্রধান শিক্ষক, কাবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। কমিশনারঃ মোঃ মনিরুজ্জামান, প্রধান শিক্ষক, নিমসার সরকারি প্রাথমিক বিদ্যালয়। কোষাধ্যক্ষঃ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রধান শিক্ষক, ময়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
সম্পাদকঃ মোহাম্মদ ইছমাইল হোসেন, সিনিয়র শিক্ষক, বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়। যুগ্ম সম্পাদকঃ মোহাম্মদ আমির হোসেন, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
সদস্য মোঃ কামাল হোসেন, প্রধান শিক্ষক, মিথিলাপুর উচ্চ বিদ্যালয়। মোঃ জাহাঙ্গীর আলম, সুপার, ইছাপুরা ইসলামিয়া দাখিল মাদ্রাসা। মোঃ মনির হোসেন, প্রধান শিক্ষক, পূর্বহুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। মোঃ কামরুল হাসান, প্রধান শিক্ষক, বুড়িচং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
১৯৭২ সাল থেকে বর্তমান ২০২৩ সাল পর্যন্ত বুড়িচং এর ইতিহাসে এই কমিটির মতো স্বচ্ছ কমিটি এর পূর্বে কোনদিন হয় নাই। এই রকম স্বচ্ছ কমিটি উপহার দেওয়ায় বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার ও পদাধিকার বলে উপজেলা স্কাউট কমিটির সভাপতি সাহিদা আক্তার প্রতি অভিনন্দন জানান সংলিষ্ট শিক্ষক মহল ।