1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

বাংলাদেশের সবচেয়ে অবহেলিত ও নিগৃহীত পেশার নাম শিক্ষকতা নায়েমের মহাপরিচালক মো. নিজামুল করিম ©

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ৭১৩ বার পড়া হয়েছে

সংগৃহীত:মমিনুর রহমান বুলবুল
জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক মো. নিজামুল করিম দাবি করেছেন বাংলাদেশের সবচেয়ে অবহেলিত ও নিগৃহীত পেশার নাম স্কুল-কলেজের শিক্ষকতা।

গত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি তার ফেসবুক আইডি থেকে স্ট্যাটাসের মাধ্যমে এই মতামত প্রকাশ করেন। শিক্ষকতা পেশা, পদোন্নতি নিয়ে বিভিন্ন পর্যবেক্ষণ তুলে ধরেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো।

‘শিক্ষকতা পেশা, পদোন্নতি ও প্রাসঙ্গিক ভাবনা। বাংলাদেশের সবচেয়ে অবহেলিত ও নিগৃহীত পেশার নাম স্কুল-কলেজের শিক্ষকতা। শিক্ষার্থী, অভিভাবকসহ নীতি নির্ধারণী সকল স্তরের কর্তাব্যক্তিরা প্রতিনিয়ত শিক্ষকদের দায়িত্ব, কর্তব্য ও কাঙ্ক্ষিত দক্ষতা নিয়ে নানান অসিহত করেন ও সুযোগ পেলেই পড়াশুনা করে না, মূর্খ, ফাঁকিবাজ, প্রাইভেট পড়ায় এসব নানান বিশেষণসহ অপমানিত করে গৌরব বোধ করেন। কেউ কেউ শ্লেষাত্মকভাবে বলেন, টিচার্স বাই চান্স নট বাই চয়েজ। চমৎকার লাগে শুনতে। একটি পেশা যখন মান-মর্যাদা ও সুবিধাদিতে আকর্ষণীয় হয় তখনই বাই চয়েজ সে পেশায় মেধাবীরা আসেন।

যদি প্রশ্ন করা হয় স্বাধীনতার পঞ্চাশ বছরে শিক্ষা ও শিক্ষকতা পেশা আকর্ষণীয়করণে কী করেছেন তখন স্বর মিইয়ে যায় আর তখন শিক্ষকতাকে বলেন মানসম্মান আর অগুনতি সালাম আদাবের পেশা! আর কী চাই?
শিক্ষকদের এমপিও আর অবসরের পর বছর বছর ঘুরে প্রাপ্ত অবসর কল্যাণ ভাতা যেনো দান-খয়রাতের মতো। আর সরকারি শিক্ষকদের একই পদে যুগ পার করে দেওয়া হয় ড্রাই প্রমোশন। যে পদোন্নতির সাথে মর্যাদা ও সুবিধাদি থাকে না

শিক্ষকরা অন্তরে বৈষম্য আর বঞ্চনার কস্ট লুকিয়েও সমাজে মুখরক্ষার জন্য আনন্দ প্রকাশ আর একে অপরকে ফুলেল শুভেচছায় অভিষিক্ত করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD