1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

দেবিদ্বারে শেখ রাসেল ফাউন্ডেশন কতৃক কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান

শামিমা নাছরিন রিমা
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৮ বার পড়া হয়েছে

শামিমা নাছরিন রিমা:
কুমিল্লার দেবিদ্বারে ডা. ফেরদৌস খন্দকারের সহযোগিতায় বিভিন্ন স্কুল—কলেজ ও বিশ^বিদ্যালয়ের দরিদ্র ও কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। শনিবার বিকালে পৌরসভা মিলনায়তনে ৫৩ মেধাবী শিক্ষার্থীর হাতে মোট ৩লক্ষ ৪২ হাজার তুলে দেন ডা. ফেরদৌস খন্দকার। শেখ রাসেল ফাউন্ডেশন দেবিদ্বার উপজেলা চ্যাপ্টার এর আহবায়ক রাশেদা আক্তারের সভাপতিত্বে ডা. ফেরদৌস খন্দকার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আকাশসম স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে হবে, আমি পাশে আছি। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের দক্ষ ও যোগ্য করে তাদের গড়ে তুলতে হবে। কোথাও থামা যাবে না। এমনভাবে শিখতে হবে যাতে এই দেশকে তোমরা নেতৃত্ব দিতে পারো। বঙ্গবন্ধু এমন স্বপ্নই দেখেছিলেন, যা এখন দেখছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি আরও বলেন, আমি যা দিচ্ছি তা তোমাদের পড়া লেখার নুন্যতম কিছুই হবে না, তবে আমি শুধু তোমাদের এগিয়ে যেতে প্রেরণা দিচ্ছি। তোমরা হার মানবে না, যেখানে হোচট খাবে সেখানেই দাঁড়াতে শিখতে হবে। আমি তো পিছনেই আছিই।

তিনি শিক্ষার্থীদের আরও বলেন, নিজের মধ্যে দেশপ্রেম থাকতে হবে। এদেশের দায়িত্ব নিতে হবে। তোমরাই যদি দেশের জন্য কাজ করো, দেশ উন্নত হবে, সমৃদ্ধ হবে, এটাই তোমাদের সাফল্য, মা—বাবার কষ্ট সফল হবে। তোমরা ভালো রেজাল্ট করে মা—বাবার মুখ যেমন উজ্জ্বল করেছ, তেমনি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার ক্ষেত্রেও তোমাদের সচেষ্ট থাকতে হবে।

উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামের স ালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভিরাল্লা সাদত খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম ভূঁইয়া, উপজেলা মহিলা শ্রমিকলীগের সভাপতি শাহিনুর লিপি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD