1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

দেবিদ্বারে তিন দফা দাবীতে পুজা উদযাপন কমিটির মানব বন্ধন

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৪৩ বার পড়া হয়েছে

দৈনিক নতুন কুমিল্লা:
ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষা আইন, দেবোত্তর বোর্ড গঠন, হিন্দু ফাউন্ডেশন বাস্তবায়নের দাবিতে কুমিল্লার দেবিদ্বারে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দেবিদ্বার উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নিউ মার্কেট স্বাধীনতা চত্ত¡রে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ দেবিদ্বার শাখার সভাপতি জীবন চন্দ্র দাসের সভাপতিত্বে কর্মসূচীতে বক্তব্য রাখেন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার সভাপতি বাবু অনিল চক্রবর্তী, সাধারণ সম্পাদক বিকাশ কুমার দাস, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ দেবিদ্বার শাখার সাধারণ সম্পাদক মানিক চক্রবর্তী, সহ সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দে, সাবেক সাধারণ সম্পাদক বিমল দত্ত, দপ্তর সম্পাদক বিকাশ সরকার, কোষাধ্যক্ষ মানিক চন্দ্র দে ও রিপন দত্ত প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, অত্যান্ত দুঃখের বিষয় গত সাড়ে ১৪ বছরেও সরকার তাদের ইশতেহার অনুযায়ী হিন্দুদের অধিকার রক্ষায় কাজ করেননি। এর ফলে হিন্দুদের জমি দখল, নাবালিকা মেয়েদের ফুসলিয়ে নিয়ে আইন বহির্ভূতভাবে ধর্মান্তরকরণ, হিন্দুদের ওপর হামলা, মন্দির ও প্রতিমা ভাঙচুর, ধর্ম অবমাননার অভিযোগ এনে হিন্দু সম্প্রদায়ের মানুষদের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ ও মিথ্যা মামলা দেওয়ার ঘটনা চলছে। অধিকাংশ ক্ষেত্রে হিন্দু নির্যাতনের ঘটনায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হচ্ছে না। তাই আজ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ তিন দফা দাবিতে দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করছে। আগামী সংসদীয় নির্বাচনের আগে বর্তমান সরকার এসব দাবি না মানলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD