1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

দেবিদ্বারের এমপি মহোদয়ের দিন ব্যাপি মত বিনিময়

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৮৫ বার পড়া হয়েছে

দেবিদ্বার(কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার দেবিদ্বারে ৪ কোটি টাকা ব্যায়ে নির্মিত ওয়াহেদপুর ইসলামিয়া আলিম মাদরাসার চার তলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের এমপি রাজী মোহাম্মদ ফখরুল।
এই উপলক্ষে শনিবার দুপুরে মাদরাসা প্রাঙ্গনে শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের যত উন্নয়ন হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রি শেখ হাসিনার আমলে হয়েছে। তিনি দূর্বার গতিতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তার আমলে বঙ্গবন্ধু স্যাটেলাইট হয়েছে, দেশের টাকায় পদ্মাসেতু হয়েছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়েছে, কর্ণফুলি টানেল ও মেট্রোরেল চালু হয়েছে। তিনি ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করেছেন। এমন উন্নয়নের জন্য শেখ হাসিনার সরকার বার বার দরকার। তাই আশা রাখি আপনারা আগামীতে আবারো নৌকার প্রার্থীকে বিজয়ী করবেন। আপনার নিশ্চয়ই ভুলে যাননি বিএনপি ক্ষমতায় থাকা কালে এতিমদের টাকা আতœসাত করেছে। বিএনপির আমলে কোন উন্নয়ন হয়নি, হয়েছে লুটপাট আর দুর্নীতি। এদেরকে বাংলার মানুষ প্রত্যাক্ষান করেছে।
ওয়াহেদপুর ইসলামিয়া আলিম মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি কাজী শাহ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল চৌধুরী, জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা মোঃ সিদ্দিকুর রহমান ভুইয়া, দেবিদ্বার এস এ কলেজের সাবেক জিএস মোঃ আবুল খায়ের,দেবিদ্বার পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মশিরউর রহমান সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জি এস মান্নান মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা আমির হোসেন আমু, জাফরগঞ্জ ইউপি আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন, দেবিদ্বার পৌর কাউন্সিলর মোঃ আবদুল আলীম, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের শিশু ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ আল খোমেনী, দেবিদ্বার উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার পারভেছ খান সহ আরো অনেকে।
এছাড়াও এমপি রাজী মোহাম্মদ ফখরুল দিনব্যাপী শিবনগর, হাদিপুর, আবদুল্লাহপুর, বুড়িরপাড়, রাঘবপুর সহ সুবিল ইউনিয়নের ৯টি ওয়ার্ডে শিক্ষা, উন্নয়ন, আইন-শৃংখলা, জনআকাংখা বিষয়ক মত বিনিময় ও অভিভাবক সমাবেশ করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD