1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভুঁইয়ার বাড়ি কুমিল্লা বুড়িচং এ

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০৩ বার পড়া হয়েছে

দৈনিক নতুন কুমিল্লা:
ড ইউনূস ইস্যুতে অ্যাটর্নি জেনারেলের অফিসের বিবৃতিতে সই করতে অস্বীকার করে ব্যাপক আলোচনায় আসা বরখাস্তকৃত ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভুঁইয়ার বাড়ি কুমিল্লায়। বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের শঙ্কুচাইল গ্রামের ভূইয়া বাড়িতে। কুমিল্লায় গ্রামের বাড়িতে ভবন থাকলেও তাঁর কিছু নাই। মাঝে মধ্যে বাড়িতে ঘুরতে আসেন।
আলোচিত এমরান জন্মগ্রহণ করেন চট্টগ্রামে। তার বাবা সুলতান আহম্মদ ভূঁইয়ার চাকরি সূত্রে বেড়ে ওঠেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ছাত্রলীগও করতেন সেখানে। সাবেক মেয়র আ জ ম নাসির গ্রুপের। তার এক চাচাতো ভাই চিকিৎসকদের বড় নেতা।
আলোচিত এই এমরান আহম্মদ ভুঁইয়া গণমাধ্যমে বলেন, ‘বিচারিক হয়রানির শিকার হচ্ছেন নোবেলজয়ী ড. ইউনূস’। এরপর থেকেই আলোচনা- কে এই এমরান? কেনই বা তার ইউটার্ন?
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেড়ে ওঠেছেন এমরান। আইন বিভাগে পড়াশোনা করেছেন । চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একসময় শিক্ষকতা করেছেন ড. ইউনূসও। জানা যায়, সুলতান আহম্মদও ড. ইউনূসের ঘনিষ্ঠজন। তাহলে প্রশ্ন হচ্ছে, এ কারণেই কি ড. ইউনূসের পক্ষে অবস্থান এমরানের?
এদিকে তার বিভাগের সাবেক দুই শিক্ষার্থী, যারা এখন সুপ্রিম কোর্টের আইনজীবী, তারা ফেসবুকে লিখেছেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ করতেন এমরান। সভাপতি পদেও ছিলেন তিনি।
এর আগে, ২০০৩ সালে হাইকোর্টে প্র্যাকটিসের অনুমতির দু’বছর পর বার কাউন্সিলের সদস্য পদ পান এমরান। এরপর ২০১৮ সালে মন্ত্রীর সুপারিশে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হন বলে ফেসবুকে লিখেন তার এক সহকর্মী। তবে, হঠাৎ কেন ড. ইউনূসের পক্ষে অবস্থান এমরানের?
অপরদিকে, এমরানের ফেসবুকের কভারে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। টাইমলাইনজুড়ে আওয়ামী লীগের নীতি-আদর্শ ও সরকারের উন্নয়নের কথা লেখা।
সুপ্রিম কোর্টের একজন আইনজীবী ফেসবুকে লিখেছেন, এমরান বিচারপতি হওয়ার স্বপ্ন নিয়ে তদবির করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হয়েছিলেন। কিন্তু পরপর দুই নিয়োগে বিচারপতি হতে না পারায় ক্ষোভ জন্মেছে মনে।
আবার কারও কারও মতে, এমরানের আত্মীয়-স্বজনদের অনেকেই যুক্তরাষ্ট্রে। ভিসা নিশ্চিত করতেই ড. ইউনূসের পক্ষ নিয়েছেন তিনি। তার এমন মন্তব্যে হতবাক অ্যাটর্নি কার্যালয়ের সহকর্মীরা। ক্ষোভে তুলে ফেলেন নেমপ্লেট।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD