1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

সূর্যের সবচেয়ে কাছ থেকে তোলা ছবি

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৮৪৫ বার পড়া হয়েছে

 

এ যাবতকালের সবচেয়ে কাছ থেকে তোলা সূর্যের ছবি প্রকাশ করেছে ইউরোপিয়ান স্পেস এজেন্সির সোলার অরবিট মিশন।

ছবিতে দেখা যাচ্ছে আলোকমণ্ডলের হাজার হাজার ক্ষুদ্রাকার সৌর শিখা নেচে বেড়াচ্ছে। বিজ্ঞানীরা যাকে ‘ক্যাম্প-ফায়ারের’ সঙ্গে তুলনা করেছেন।

এই অরবিট মিশন কেপ ক্যানাভেরাল থেকে গত ফেব্রুয়ারিতে পাঠানো হয়েছিল।

সূর্যের ৭.৭০ কোটি কিলোমিটার দূর থেকে গত মাসে এই চমকপ্রদ ছবি তুলেছে সোলার অরবিটার। এই দূরত্ব পৃথিবী ও সূর্যের মোট দূরত্বের প্রায় অর্ধেক।

হলুদ ও কালো ধোঁয়াটে ধূসর বর্ণের জ্বলন্ত অগ্নিকুণ্ডের এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে।

দশ বছরের বেশি সময় ধরে নাসার সোলার ডায়নামিক্স অবজারভেটরি বা সৌর পর্যবেক্ষণ কেন্দ্র সূর্যের গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করেছে।

পৃথিবীর কক্ষপথ থেকে প্রতি এক সেকেন্ডেরও কম সময় পর পর তারা সূর্যের অসংখ্য ছবি তুলেছে। তাদের অতি উচ্চ মানসম্পন্ন ক্যামেরা ৪২৫ মিলিয়ন অর্থাৎ সাড়ে ৪২ কোটি ছবি তুলেছে এক দশক ধরে। তবে এত কাছ থেকে আগে কখনো তোলা সম্ভব হয়নি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD