1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

ঢাকা-০৫ আসনে মনোনয়ন পেলে উন্নয়নের রোল মডেল গড়বে হারুনর রশীদ মুন্না-অনু

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৬২০ বার পড়া হয়েছে

 

বিশেষ প্রতিনিধি, রাহাদ হোসেনঃ হারুনর রশীদ মুন্না এমন একটি নাম যিনি রাজপথের লড়াকু সৈনিক। বহুবার জেল জুলুম সহ্য করেও বঙ্গবন্ধু ক্ণ্যার পাশে বটের ছায়ার মত আছেন। এই মানুষটি দুঃখী ও মেহনতী মানুষের নয়নের তারা। এই মহৎ মানুষটি ঢাকা-০৫ আসনের সাবেক ডেমরা থানা আওয়ামিলীগ এর প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক এবং বর্তমান যাত্রাবাড়ী থানা আওয়ামিলীগ এর সাধারন সম্পাদক। ঢাকা-০৫ আসনের উপনির্বাচনে মনোনয়নের সবচেয়ে নৈকট্যময় পর্যায়ে রয়েছেন হারুনর রশীদ মুন্না।বর্তমানে তিনি অসুস্থ অবস্থায় রয়েছেন।

তার অনুপস্থিতিতে গতকাল ১৭ ই জুলাই বিকেলে ডেমরা থানা ৬৬ নং ওয়ার্ডের বাঁশেরপুল এ ডেমরা থানা আওয়ামিলীগ আয়োজিত অনুষ্ঠানে ‘ হারুনর রশীদ মুন্না’ কে ঢাকা-০৫ আসনের উপনির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী করার দাবিতে বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাত্রাবাড়ি থানা আওয়ামিলীগের মুখপাত্র কাউন্সিলর হাজী আবুল কালাম অনু। এ সময় ডেমরা ও যাত্রাবাড়ী থানার বিভিন্ন ওয়ার্ডের উপস্থিতিতে রসুল ইসলাম রসুলের সভাপতিত্বে আলোচনা জনসভায় রূপান্তরিত হয়।

এ সময় ৪৮ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আবুল কালাম অনু বলেন, বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরম আস্থাভাজন বিশ্বস্ত কর্মী হারুনর রশীদ মুন্না। তিনি ঢাকা-০৫ আসনের প্রাণের স্পন্দন। এই মানুষটি মনোনয়ন পেলে ঢাকা-০৫ আসনে বিপুল ভোটে জয়ী হয়ে ঢাকা -০৫ আসনকে উন্নয়নের রোল মডেল করে গড়ে তুলবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD