1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী দেবিদ্বারে জাতীয় যুব দিবস পালিত, ৩১ উদ্যোক্তাকে ঋণের চেক বিতরণ দীপের দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গীর তুরাগ নদের মাজার বস্তি এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার সুনামগঞ্জে েথানায় নেওয়ার এক ঘণ্টার মধ্যে অসুস্থ ছাত্রলীগ নেতা, ওসিকে হুমকি

বেসরকারী শিক্ষকদের বদলী এবার হচ্ছে না

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

অনলাইন নিউজ:
“বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে দুঃসংবাদ, জানুয়ারিতে হচ্ছে না “১৮ নভেম্বর ২০২৫
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে দুঃসংবাদ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী জানুয়ারি মাসে শিক্ষকদের বদলি চালু হওয়ার কথা থাকলেও সেই সময় পেছাচ্ছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে ডিসেম্বরের প্রথমার্ধে। এই সময়ের মধ্যে বদলির সফটওয়্যার তৈরি করা সম্ভব হবে না। নির্বাচনের তফসিল ঘোষণার পর বদলিসহ অন্যান্য কাজ করা সম্ভব হবে না। ফলে জানুয়ারি মাসে শিক্ষকরা বদলিও হতে পারবেন না।
সূত্রের তথ্য অনুযায়ী, বেসরকারি শিক্ষকরা নির্বাচনের সময় নানা দায়িত্ব পালন করেন। ফলে নির্বাচনের ডামাডোলের মধ্যে শিক্ষকদের বদলি করাটা কঠিন। এ অবস্থায় জাতীয় সংসদ নির্বাচনের পর শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু করার বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) মো. মিজানুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বদলির সফটওয়্যার এখনো তৈরি হয়নি। সফটওয়্যার তৈরির পর বদলি কবে চালু করা যাবে সে বিষয়ে নির্দিষ্টভাবে বলা সম্ভব হবে।’
নাম অপ্রকাশিত রাখার শর্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘আসন্ন ত্রয়োদশ নির্বাচনের কারণে ২০২৬ সালের জানুয়ারি মাসে শিক্ষকদের বদলি চালু করা সম্ভব হবে না। নির্বাচনের পর বদলি কার্যক্রম শুরু করার পরিকল্পনা করা হয়েছে। মার্চ মাস থেকে শিক্ষকরা বদলি হতে পারবেন বলে আশা করা যাচ্ছে।’
জানা গেছে, এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা নিয়োগ পেলেও দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে থেকে যান, যা শিক্ষকতা পেশার বিকাশে অন্তরায় হয়ে দাঁড়ায়। এজন্য স্বয়ংক্রিয় পদ্ধতিতে বদলির সুযোগ চালুর উদ্যোগ নেয় সরকার। তবে সফটওয়্যারের নিয়ন্ত্রণ নিয়ে জটিলতা তৈরি হওয়ায় এক দফায় কার্যক্রম স্থবির হয়ে পড়ে। দ্বিতীয় দফায় ইনডেক্সধারী শিক্ষকরা বদলির সুযোগ দাবি করে আদালতে রিট করলে আবারও এ কার্যক্রম বন্ধ হয়ে যায়। সব বাধা উতরে টেলিটকের মাধ্যমে সফটওয়্যার তৈরি এবং এনটিআরসিএর সনদে নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলি চালুর নীতিগত সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়।
তবে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে পেছাচ্ছে বদলি কার্যক্রম। এ অবস্থায় বদলির অপেক্ষায় থাকা শিক্ষকদের বদলি নিয়ে আবার অনিশ্চয়তা তৈরি হলো। ফলে শিক্ষকদের অপেক্ষার প্রহর আরও বাড়ল।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD