1. admin@dainiknatuncomilla.com : admin :
  2. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন ৫-৮ মার্চ হতে পারে দেবিদ্বারে উপজেলার মাসিক আইন শৃংখলার মিটিং এ কঠোর সমালোচনা করেন নবাগত এমপি হাসনাত আবদুল্লাহ রিকশায় চড়ে শপথ নিতে আসলেন বাংলাদেশ খেলাফত মজলিস নেতা হানজালা নতুন এমপিদের শপথ পড়ালেন প্রধান নির্বাচন কমিশনার শপথগ্রহণ অনুষ্ঠান নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান আগামী মগলবার রাষ্টপতি নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ মঙ্গলবার বিকেলে কুমিল্লা ১১ আসনে নির্বাচনের ফলাফল মন্ত্রিপরিষদকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি: সচিব কুমিল্লা-৪ আসনে দেবিদ্বারে বিএনপি ও এনসিপি সমর্থকদের মধ্যে হাতাহাতি দেবিদ্বারে বিএনপি-এনসিপি সমর্থকদের হাতাহাতি পাল্টা পাল্টি শ্লোগানে উত্তেজনা

দেবিদ্বারে উপজেলার মাসিক আইন শৃংখলার মিটিং এ কঠোর সমালোচনা করেন নবাগত এমপি হাসনাত আবদুল্লাহ

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

মমিনুর রহমান বুলবুল দেবিদ্বার
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেন, থানা পুলিশে মুখোমুখি কঠোর সমালোচনা করলেন নবাগত এমপি হাসনাত আবদুল্লাহ

দেবিদ্বারে গোমতী নদী থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে। মাটিখেকোরা আগে থেকেই পুলিশকে সময় জানিয়ে দেয় কখন মাটি কাটবে। এসিল্যান্ড বা ইউএনও ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পুলিশ তাদের সতর্ক করে দেয়, ফলে স্পটে কাউকে পাওয়া যায় না। এক-দুই লাখ টাকা জরিমানাকেও তারা বিনিয়োগ হিসেবে ধরে নেয়।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)র সভাকক্ষে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ তোলেন।

তিনি দাবি করেন, সমঝোতার ভিত্তিতেই গোমতী নদী থেকে মাটি কাটা হচ্ছে এবং এতে থানার কিছু সদস্য জড়িত। অভিযানে যাওয়ার আগেই থানা থেকে তথ্য ফাঁস হয়ে যায়। এতে ‘ চোর-পুলিশ খেলা’ চলছে। গতকাল রাতে আমি গোমতীর বিভিন্ন স্পট পরিদর্শন করেছি, তখন কেউ সাহস করেনি মাটি কাটতে।

তিনি প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে বলেন, দেবিদ্বার অংশে পাঁচটি স্পটের একটিতেও যেন আর এক কোদাল মাটি কাটা না হয়। অন্যথায় আমি ধরে নেবো আপনারা প্রশ্রয় দিচ্ছেন। এ ক্ষেত্রে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।
সভায় দেবিদ্বার থানার ওসির সামনেই কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলে এমপি হাসনাত আব্দুল্লাহ দেবিদ্বার থানার ওসির উদ্দেশ্যে বলেন, আপনি আন্তরিক হলেও আপনার কিছু কর্মকর্তা ‘ফুললি করাপ্টেড’। সেকেন্ড অফিসার মতিন ও এসআই ভবতোষ টাকা ছাড়া এক কদম পা ফেলে না। আমি প্রমাণ নিয়ে বলছি। এ বিষয়ে আপনি প্রদক্ষেপ নিবেন। আপনি আপনার অফিসারদেরকে নিয়ে বসেন, না হয় খুব জনরোষের শিকার হবেন আপনি। আপনার অফিসার যারা আছেন, বিশেষ করে আপনার সেকেন্ড অফিসার মতিন পুরো করাপ্টেড একটা মানুষ। আমার কাছে যথেষ্ট প্রুভ আছে। আরেকজন আছে এসআই ভবতোষ, টাকা ছাড়া এক কদম পা ফেলে না। দেবিদ্বারে এইরকম কার্যক্রম কোন ভাবেই হতে পারেনা।

থানায় ‘হেলাল’ নামের এক ব্যক্তির মাধ্যমে দালাল ও মাদক সিন্ডিকেট পরিচালনার অভিযোগ তুলে এমপি হাসনাত ওসির উদ্দেশ্যে বলেন, ‘থানা আপনি চালান না থানা চালায় হেলাল’। থানাকে হেলালগং মুক্ত করতে হবে, থানাকে দালালমুক্ত করতে হবে এবং ভুক্তভোগীরা যেন সরাসরি ওসি সঙ্গে কথা বলতে পারে সে ব্যবস্থা আপনাকে নিশ্চিত করত হবে

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো.ফয়সল উদ্দিন, দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া দেবিদ্বার নিউ মার্কেট এলাকার ভাসমান ব্যবসায়ীদের স্থানান্তর করে পুরাতন বাজার ও জেলা পরিষদ মার্কেটে নিয়ে যাবার নির্দেশও দেন এমপি, যাতে সড়কের যানজট কমানো যায়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD