1. admin@dainiknatuncomilla.com : admin :
  2. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন ৫-৮ মার্চ হতে পারে দেবিদ্বারে উপজেলার মাসিক আইন শৃংখলার মিটিং এ কঠোর সমালোচনা করেন নবাগত এমপি হাসনাত আবদুল্লাহ রিকশায় চড়ে শপথ নিতে আসলেন বাংলাদেশ খেলাফত মজলিস নেতা হানজালা নতুন এমপিদের শপথ পড়ালেন প্রধান নির্বাচন কমিশনার শপথগ্রহণ অনুষ্ঠান নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান আগামী মগলবার রাষ্টপতি নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ মঙ্গলবার বিকেলে কুমিল্লা ১১ আসনে নির্বাচনের ফলাফল মন্ত্রিপরিষদকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি: সচিব কুমিল্লা-৪ আসনে দেবিদ্বারে বিএনপি ও এনসিপি সমর্থকদের মধ্যে হাতাহাতি দেবিদ্বারে বিএনপি-এনসিপি সমর্থকদের হাতাহাতি পাল্টা পাল্টি শ্লোগানে উত্তেজনা

কুমিল্লা-৪ আসনে দেবিদ্বারে বিএনপি ও এনসিপি সমর্থকদের মধ্যে হাতাহাতি

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

মমিনুর রহমান বুলবুল দেবিদ্বার কুমিল্লা
কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে শাপলা কলি ও ট্রাক প্রতীকের বিএনপি সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি শ্লোগানকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে দেবীদ্বারের সুলতানপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি শ্লোগানকে কেন্দ্র করে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় স্থানীয় বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী। অনুষ্ঠানের শেষে তাবারক বিতরণের পর এ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী সেখানে উপস্থিত হন। এ সময় মঞ্জুর সমর্থকরা ট্রাক প্রতীকের পক্ষে শ্লোগান দিতে শুরু করেন। এ সময় এনসিপি নেতা-কর্মীরা শাপলা কলির পক্ষে পাল্টা শ্লোগান দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে বিএনপির একাধিক নেতা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD