1. admin@dainiknatuncomilla.com : admin :
  2. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন ৫-৮ মার্চ হতে পারে দেবিদ্বারে উপজেলার মাসিক আইন শৃংখলার মিটিং এ কঠোর সমালোচনা করেন নবাগত এমপি হাসনাত আবদুল্লাহ রিকশায় চড়ে শপথ নিতে আসলেন বাংলাদেশ খেলাফত মজলিস নেতা হানজালা নতুন এমপিদের শপথ পড়ালেন প্রধান নির্বাচন কমিশনার শপথগ্রহণ অনুষ্ঠান নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান আগামী মগলবার রাষ্টপতি নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ মঙ্গলবার বিকেলে কুমিল্লা ১১ আসনে নির্বাচনের ফলাফল মন্ত্রিপরিষদকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি: সচিব কুমিল্লা-৪ আসনে দেবিদ্বারে বিএনপি ও এনসিপি সমর্থকদের মধ্যে হাতাহাতি দেবিদ্বারে বিএনপি-এনসিপি সমর্থকদের হাতাহাতি পাল্টা পাল্টি শ্লোগানে উত্তেজনা

দেবিদ্বারে বিএনপি-এনসিপি সমর্থকদের হাতাহাতি পাল্টা পাল্টি শ্লোগানে উত্তেজনা

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

মমিনুর রহমান বুলবুল দেবিদ্বার
দেবিদ্বারে বিএনপি-এনসিপি সমর্থকদেরহাতাহাতি পাল্টাপাল্টি শ্লোগানে উত্তেজনাদেবিদ্বার প্রতিনিধি: কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে শাপলাকলি ও ট্রাক প্রতীকের সমর্থক বিএনপির কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি শ্লোগানকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের বক্রিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দেবিদ্বার উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে তাবারক বিতরণের পর এ আসনে বিএনপির মনোনয়ন হারানো সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী সেখানে উপস্থিত হন। এ সময় মঞ্জুর সমর্থকরা ট্রাক প্রতীকের পক্ষে শ্লোগান দিতে শুরু করেন। এ সময় বক্রিকান্দি এলাকার এনসিপি নেতা-কর্মীরা শাপলা কলির পক্ষে পাল্টা শ্লোগান দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তি ঘটনা ঘটে। এতে ওই এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা শুরু হয়। পরে উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সীসহ বিএনপির একাধিক নেতা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এদিকে, শনিবার বিকালে বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি শ্লোগানকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে শুরু হয় আলোচনা।

দেবিদ্বার উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মো. জাহাঙ্গীর আলম সরকার বলেন, শুনেছি দুই পক্ষের মধ্যে শ্লোগান দেয়া নিয়ে উত্তেজনা হয়েছে। তবে এখন পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনা কেউ আহত হয়নি।
এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় পূর্ব ঘোষিত দোয়া মাহফিল ও আলোচনা সভা ছিল। অনুষ্ঠান শেষে সাবেক এমপি ইঞ্জি.মঞ্জুরুল আহসান মুন্সী সেখানে উপস্থিত হয়ে তার নেতা কর্মীরা ট্রাক প্রতীকের পক্ষের শ্লোগান দেয়, পরে এনসিপির কয়েকজন নেতা সেখানে ‘ঋণখেলাপীর আস্তানা দেবিদ্বারে রাখবো না’ ও শাপলা কলির পক্ষে শ্লোগান দিতে থাকেন পরে। এতে কিছুটা হাতাহাতি হয়, এছাড়া বড় কিছু ঘটেনি।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, হাতাহাতির ঘটনা ঘটেছে শুনেছি, তবে কেউ আহতম হয়নি, দুই পক্ষের মধ্যে কেউ থানায় অভিযোগ করেনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD