বুড়িচং প্রতিনিধি
সোমবার ২ নভেম্বর দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়ায় মদিনা পেট্রোল পাম্পের উল্টো পাশে চট্টগ্রাম গামী সড়কের পাশে মাল বুঝাই থামানো ট্রাকের পিছনে মোটর সাইকেলের ধাক্কা লেগে রাফি (১৬) নামের এক যুবক নিহত হয়েছে। সোমবার দুপুরে জেলার বুড়িচং উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায় ,
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় মদিনা পেট্রোল পাম্পের উল্টো পাশে চট্টগ্রাম গামী সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রাফি নামের এক যুবক ঘটনাস্থলে নিহত হন। নিহত রাফি জেলার চান্দিনা উপজেলার এতবারপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। কুমিল্লা হাইওয়ের ক্রসিং থানার ওসি মোঃ রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।নিহতের লাশ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেকে প্রেরন করা হয়েছে। এঘটনায় থানায় আইনি পক্রিয়া চলমান।