মমিনুর রহমান বুলবুল দেবিদ্বার
দেবিদ্বার পৌর এলাকার বারেরা মোল্লা বাড়ির কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ মো. আব্দুল আউয়াল মোল্লা কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।
বুধবার (০২সেপ্টেম্বর ২৬খ্রীঃ) বারেরা মোল্লাবাড়ির প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
দেবিদ্বার এর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল উদ্দিন রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।
এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিভিন্ন পর্যায়ের বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাররা মোল্লা বাড়ির বিশিষ্ট সমাজ সেবক মো.শাহজাহান মোল্লা,গোলাম জাহাঙ্গীর স্বপন মোল্লা,জামায়াতের কুমিল্লা উত্তর সেক্রেটারি মো. সাইফুল ইসলাম শহীদ, আমাদের দেবিদ্বার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক উপাধ্যক্ষ এটিএম সাইফুল ইসলাম মাসুম প্রমূখ।