মমিনুর রহমান বুলবুল
এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত বুধবার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে ‘জুলাই-আগস্ট শহীদের স্মরণে মিনিবাস ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলায় হাসনাত আবদুল্লাহ এই
বক্তব্য দেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমরা চাই তরুণ প্রজন্ম মাদকের করাল গ্রাস ও সোশ্যাল মিডিয়ার নেতিবাচক দিক থেকে মুক্ত হোক। এ জন্য এলাকায় আরও বেশি খেলার আয়োজন করতে হবে। বুধবার (১১ জুন) বিকেলে দেবিদ্বার উপজেলার এলাহাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে ‘জুলাই-আগস্ট শহীদের স্মরণে মিনিবাস ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের তরুণ প্রজন্ম নানাবিধ বিষয় নিয়ে লিপ্ত থাকে, খেলাধুলার মধ্য দিয়ে আমাদের সুকুমার বৃত্তি, আমাদের মানসিক সমৃদ্ধি ঘটে থাকে। সেটির অংশ হিসেবেই আজকে এই খেলার আয়োজন। ঈদের ছুটিতে সবাই একসঙ্গে হতে পারাটার আনন্দই অনেক।
এ সময় ডা. আজাদ কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত সচিব আব্দুল মান্নান ইলিয়াস, সোনালী ব্যাংকের কংশনগর শাখার সিনিয়র অফিসার আবুল বাসার, এনসিপি নেতা শামীম কায়সার প্রমুখ।
ফাইনাল খেলায় অংশগ্রহণ করে শ্রীপুর ফুটবল একাদশ বনাম এলাহাবাদ হামাস টিম। জমকালো আয়োজনে ফাইনাল ম্যাচটি দেখার জন্য দর্শকদের মধ্যে টানটান উত্তেজনা ছিল। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র থাকায় ফলাফল ট্রাইবেকারে গড়ায়। পরে ট্রাইবেকারে শ্রীপুর ফুটবল একাদশকে ৬-৭ গোলে হারিয়ে বিজয়ী হয় এলাহাবাদ হামাস টিম। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে পুরস্কার তুলে দেন অতিথিরা