মমিনুর রহমান বুলবুল দেবিদ্বার কুমিল্লা:
কুমিল্লার সফিউল্লাহ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
কুমিল্লার দেবিদ্বারের মো. সফিউল্লাহ (৪৩) হত্যা মামলার প্রধান আসামি মো. রাসেল হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃত রাসেল দেবিদ্বারের আন্দিরপাড় এলাকার মো. কিরনের ছেলে।
রোববার (১৮ মে) সকালে র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বন্যার আশঙ্কায় শেরপুরবাসী, প্রশাসনের সতর্কতাবন্যার আশঙ্কায় শেরপুরবাসী, প্রশাসনের সতর্কতা
র্যাব জানায়, মো. রাসেল হোসেনের (৩৫) অবস্থান পটুয়াখালীর বাউফল উপজেলা এলাকায় শনাক্ত করা হয়। পরে ১৭ মে রাতে র্যাবের অভিযানে বাউফল থানাধীন নগরের হাট এলাকা থেকে রাসেল হোসেনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা জেলার দেবিদ্বার থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, এর আগে গ্রেপ্তারকৃত রাসেল নিহত সফিউল্লাহর কাছ থেকে ৪৫ হাজার টাকা ধার নেয়। পরবর্তীতে রাসেল পাওনা টাকা ফেরত না দিয়ে সফিউল্লাহকে বিভিন্নভাবে ঘুরাতে থাকে। বিষয়টি স্থানীয় সালিশে সমাধানের জন্য প্রস্তাব করা হলে রাসেল টাকা ফেরত দেবেন বলে জানান। একপর্যায়ে গত ৫ মে বিকালে পাওনা টাকা ফেরত দেবে বলে পরের দিন সফিউল্লাহকে রাসেল তার গ্যারেজে যেতে বলেন। দুপুর সাড়ে ১২টায় গ্যারেজে গেলে সেখানে থাকা শাবল দিয়ে রাসেল সফিউল্লাহর মাথা ও বুকে আঘাত করেন। এতে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সফিউল্লাহ। পরে রাসেল ড্রিল মেশিন দিয়ে সফিউল্লাহর চোখ উপড়ে দেন এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় সফিউল্লাহর মৃত্যু হলে তার স্ত্রী বাদী হয়ে দেবিদ্বার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।