মমিনুর রহমান বুলবুল দেবিদ্বার কুমিল্লা
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনার প্রতিবাদে আজ রোববার রাতে কুমিল্লার দেবিদ্বারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়। ছবি : এনটিভি
গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনার প্রতিবাদে হাসনাতের নিজ এলাকা কুমিল্লার দেবিদ্বারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র-জনতা।
আজ রোববার (৪ মে) রাত ৮টা ৩০ মিনিটে দেবিদ্বার নিউ মার্কেটের স্বাধীনতা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।
এ সময় বক্তব্য দেন ছাত্রনেতা কাজী নাছির, রাকিবুল ইসলাম হৃদয়, নাজমুল হাসান নাহিদ, মুহতাদির যায়িফ সিক্ত, সাজেদুল রাশেদ রাফসানসহ অন্যান্যরা।
এ সময় বক্তারা হাসনাত আব্দুল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।