সৌরভ মাহমুদ হারুন
কুমিল্লা সীমান্তে বিজিবির হাতে ভারতীয় নাগরিক আটককুমিল্লা সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। সোমবার (৩ মার্চ) কুমিল্লার বিবির বাজার বিওপির আওতাধীন গোলাবাড়ি পোস্ট এলাকার কেরানীনগর এলাকা থেকে ১০ বিজিবি ব্যাটালিয়ানের সদস্যরা তাকে আটক করে। আটক ব্যক্তির নাম শাওন কর্মকার (৩৭)। তিনি পশ্চিম ত্রিপুরা জেলার খায়েরপুর থানার, কাশিপুর মিশন রোড গ্রামের শান্তি কর্মকারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ১০ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাহিদ পারভেজ সাংবাদিকদের জানান, সোমবারসকালে কুমিল্লার বিবির বাজার বিওপির আওতাধীন গোলাবাড়ী পোষ্ট এলাকার সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের পর শাওন কর্মকার নামে ভারতীয় ওই নাগরিককে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ভারত সরকার কর্তৃক প্রদত্ত ব্যক্তিগত ১ টি আধার কার্ড, ১ টি পার্মানেন্ট একাউন্ট নাম্বার কার্ড এবং ১ টি স্টেট ব্যাংক ক্লাসিক ভিসা কার্ড উদ্ধার করা হয়।
অবৈধভাবে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করার অপরাধে তাকে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে