মমিনুর রহমান বুলবুল
বঙ্গবন্ধুর স্বপ্নের সেনার বাংলা গড়তে কাজ করে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। তাই জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে।মঙ্গলবার বিকাল তিন ঘটিকার সময় ইউনিয়ন আওয়ামীগের আয়োজনে মো: মফিজুল ইলামের সভাপতিত্বে এবং আবু কাউছার অনিকের পরিচালনায় পথ সভায় এ কথা বলেন রাজী মোহাম্মদ ফখরুল
দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়ন এর সার্বিক উন্নয়নের জন্য নৌকাকে বিজয়ী করতে হবে। উপজেলা সদরের সাথে সংযোগ সেতু সহ রাস্তা ঘাট,বিদ্যুৎ, সহ অবকাঠামো উন্নয়নের জন্য আগামী ৭ ই জানুয়ারী নৌকাকে বিজয়ী করতে হবে। তিনি প্রত্যান্ত এ এলাকায় আসলে নারী পুরুষ এর স্বতঃস্ফূর্ত অংশ গ্রহনে আবেগাপ্লুত হয়ে যান। এ সময় তিনি নির্বাচিত হলে দেবিদ্বারকে ব্যাপক উন্নয়নে করার ঘোষণা দেন। এ সময় নারী পুরুষরা সমস্বরে নৌকাকে বিজয়ী করতে কাজ করবে বলে জানান।
পথসভায় তার সাথে ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রৌশন আলী মাষ্টার,অধ্যক্ষ আবদুল জলিল ভুইয়া, নারী নেত্রী শিরিন সুলতানা, সাবেক ভাইস চেয়াম্যোন সফিকুল আলম কামাল (ভিপি কামাল)এটিএম মেহেদী, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম ও বীর মুক্তিযুদ্ধা রফিকুল ইসলাম প্রমুখ: